ঘটনা প্রবাহ

কালিয়ায় শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে, থানায় মামলা

  • 5:42 pm - August 08, 2021

হাচিবুর রহমান,কালিয়া(নড়াইল)প্রতিনিধিঃ কালিয়া উপজেলার নড়াগাতী থানায় ৫ম শ্রেনী পড়–য়া শিশুকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে নুর মোল্যা (৪৫) নামে এক লম্পটের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ০৬।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষেভের সৃষ্টি হয়েছে এবং কঠিন বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। আসামী পলাতক রয়েছে। শিশুটি থানার মুলখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ৮ আগষ্ট (রোববার) সকাল ৭ টায় এ ঘটনা ঘটে। নুর মোল্যা বাঐসোনা গ্রামের মৃত লাল মিয়া মোল্যার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, উপজেলার বাঐসোনা ব্রীজঘাটে খুব ভোরে বাজার বসে। ওই বাজারে পাশ্ববর্তী গ্রাম তেবাড়িয়া থেকে তাল বিক্রি করতে আসে ওই শিশুটি। আর তার উপরে নজর পড়ে লম্পট নূর মোল্যার। তাল কেনার কথা বলে শিশুটিকে ডেকে বাজারের পাশে তার বাড়িতে নিয়ে যায়।

ওইসময় নূরের স্ত্রী ও সন্তানরা বাড়িতে না থাকার সুযোগে সে শিশুটিকে জোর করে ঘরের মধ্যে নিয়ে অসৎ উদ্দেশ্য সাধনের চেষ্টা কালে কৌশলে শিশুটি দৌড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এবং বাজারের লোকদের জানায়। ঘটনাচক্রে বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফুরকান মোল্যও ওই বাজারে ছিলেন।

সমস্ত ঘটনা শুনে তিনি ভুক্তভোগীদের আইনের আশ্রয় নিতে থানায় পাঠিয়ে দেন। ততক্ষনে লম্পট নুর মোল্যা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ নূর মোল্যাকে আটককের চেষ্টা করে ব্যার্থ হয়। এ ঘটনার সত্যতা স্বীকার করে ওই ইউনিয়নের গ্রাম পুলিশ আবুল কাশেম বলেন, ব্রীজঘাট বাজারে আমার দোকান আছে।

চিৎকার চেঁচামেচি শুনে আমি ঘটনাস্থলে এসে বিস্তারিত জেনে তাদেরকে থানায় নিয়ে আসি। ওই বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, নুর মোল্যা ব্যাক্তি হিসাবে জঘন্য প্রকৃতির ও কুরুচি সম্পন্ন লোক।

কয়েকমাস পুর্বে সে নলামারা গ্রামের আবু হারা নামে এক ব্যক্তির ১০ মাসের গাভীন গরুর গোপনাঙ্গের ভিতরে লাঠি দিয়ে আঘাত করে বাচ্চাটিকে হত্যা করেছে। এ ঘটনায় স্থাণীয় শালিসে তাকে ৭৫ হাজার টাকাজরিমানা করা হয়েছিল।

শিশুটির বাবা সাংবাদিকদের জানান, আমরা গরীব মানুষ, ইজ্জতই আমাদের একমাত্র সম্বল। আমার শিশু মেয়ের শ্লীলতা হানি ও ধর্ষন চেষ্টার উচিৎ বিচার চাই। আসামী নুর মোল্যা পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার পরিবারের কাছে আসামীর মোবাইল নম্বর চাইলে নানা অজুহাতে তারা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, শিশু ধর্ষন চেষ্টার ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে একজনকে আসামী করে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। ধর্ষন চেষ্টাকারি আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au