খেলাধুলা

সিরিজ জয়ের ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশের ৮ রেকর্ড

  • 6:23 am - August 07, 2021

নতুন সময় ডেস্ক : বৃষ্টি খেলাটা একটু পিছিয়ে দিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের জন্য রাতটা মোহনীয় করে তুলতেই হয়তো। ইতিহাস নিজে এসেই বাংলাদেশ ক্রিকেটকে আলিঙ্গন করে নিল। আর তা করবেই না কেন মিরপুরের তাজা ঘাসে এক মহাকাব্য লিখেছেন মাহমুদউল্লাহ-সাকিব- মোস্তাফিজরা। দুই ম্যাচ হাতে রেখেই ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চত করল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া বধ।

এ সবই সম্ভব হয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুরের স্বপ্নের বোলিং, মাহমুদউল্লাহর ভীষণ প্রয়োজনীয় পঞ্চাশের জোরে। এমন ঐতিহাসিক ম্যাচে বেশ কিছু রেকর্ড জমা পড়েছে ক্রিকেটে।

১) অস্ট্রেলিয়াকে শুক্রবার ১০ রানে হারিয়ে টি-টোয়েন্টিতে এই প্রথম টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ।

২) আর দেশের মাটিতে খেলা সর্বশেষ সাতটি টি-টোয়েন্টিই জিতেছে বাংলাদেশ।

২০১৯ সালে ঘরের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল টাইগাররা। এরপর মিরপুর-ফতুল্লা বা চট্টগ্রামে কোথাও টি-টোয়েন্টি ফরম্যাটে হারের তেতো স্বাদ নেয়নি বাংলাদেশ।

৩) শুক্রবারের ম্যাচে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জিতল বাংলাদেশ। এক সপ্তাহ হয়নি আগের রেকর্ডের বয়স। গত ৩ আগস্টে চলতি সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রান করেও জিতেছিল মাহমুদউল্লাহর দল। এবার ১২৭ রান করে জিতে গেল টাইগাররা।

৪) এত কম পুঁজির খেলায় হাফসেঞ্চুরিও এসেছে দুটি। অস্ট্রেলিয়ার হয়ে করেছেন মার্শ। আর বাংলাদেশের পক্ষে অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে রেকর্ডের বিষয়টি হলো মাহমুদউল্লাহর এ ফিফটি এসেছে ৫২ বলে, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে মন্থরতম। এর আগে রেকর্ডটি ছিল শামসুর রহমানের। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ বলে ফিফটি করছিলেন  শামসুর রহমান।

৫) আটবারের চেষ্টায় এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। ২০১১ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দুটি সিরিজেই অবশ্য অপরাজিত বাংলাদেশ। চলতি সিরিজের আগে ২০১৭ সালে টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ।

৬) টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ।

৭) সিরিজের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন পেসার মোস্তাফিজুর রহমান। তবে গতকালের ম্যাচে তার পারফরম্যান্স অসাধারণ।

৪ ওভারে ৯ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। এটি একটি রেকর্ড। তবে এই রেকর্ডে মাহমুদউল্লাহকে ডিঙাতে পারেননি তিনি।

এখনো টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৪ ওভার বোলিং করে এর চেয়ে কম রান দেওয়ার রেকর্ড মাহমুদউল্লাহর। ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ৮ রান দিয়েছিলেন এ পার্টটাইম বোলার।

৮) রেকর্ড হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও। প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক পেলেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au