খেলাধুলা

কোপার শিরোপা বাংলাদেশিদের উৎসর্গ করলেন পাবলো

  • 8:11 am - July 15, 2021

সম্প্রতি ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছরের আক্ষেপের অবসান ঘটে আর্জেন্টাইনদের। বর্তমানে দেশটিতে চলছে উৎসব। এমন সময় বাংলাদেশকে স্মরণ করেছেন আর্জেন্টিনার ২০০৬ বিশ্বকাপ দলের অধিনায়ক পাবলো সোরিন। কোপা জয়ের পর বাংলাদেশে উৎসবের একটি ভিডিও যুক্ত করে তিনি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। যেখানে তিনি স্মরণ করেছেন ২৬ বছর আগে বাংলাদেশিদের তাকে সমর্থন দেওয়ার কথা। সেই সঙ্গে এবারের কোপার শিরোপা তিনি বাংলাদেশিদের উৎসর্গ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘২৬ বছর আগে ১৯৯৫ সালে ব্রাজিলের বিপক্ষে আমরা কাতারে খেলেছিলাম। তখন পরিবারের সঙ্গে যোগাযোগ করা ছিল অনেক কষ্টের কাজ। যাই হোক, ব্রাজিলের সঙ্গে ওই ম্যাচে সময় গ্যালারিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছিল এবং হাসিমুখে আমাদের সমর্থন দিয়েছিল।’ ‘ওই পতাকায় দূর থেকে খেয়াল করেছিলাম একটা কথা লেখা, বাংলাদেশ। জোরে চিৎকার করে, লাফিয়ে, নেচে আমাদের সমর্থন জানিয়ে যাচ্ছিল ওরা।

আজ আমি তাদের স্মরণ করতে চাই, আর এই মুহূর্তটা উৎসর্গ করতে চাই বাংলাদেশকে। যারা পৃথিবীর অন্যপ্রান্তে থেকেও কোপা আমেরিকা জয়ের পর রাস্তায় নেমে এসেছে। আনন্দ-উল্লাসে মেতেছে।’ তিনি আরও লিখেছেন ‘ধন্যবাদ দিয়েগো ম্যারাডোনাকে, ধন্যবাদ লিও মেসিসহ বাকিদের, যারা আমাদের ‘৭৮ ও ‘৮৬ তে শিরোপা জিততে সাহায্য করেছেন। আমাদের দেশের সমর্থকেরা ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। ২৮ বছর পর আর্জেন্টিনা তাদের প্রাপ্যটা বুঝে পেল, চ্যাম্পিয়ন হলো। শনিবার (কোপা আমেরিকা ফাইনালের দিন) যেমন নীল-সাদায় ছেয়ে গেল, কাতারের সেই দিনটাতে ওদের সঙ্গে আমরা একইভাবে উদযাপন করেছিলাম।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au