ঘটনা প্রবাহ

আশাশুনিতে বেতনা নদীর চর থেকে নবজাতক উদ্ধার, ৫ ঘন্টা পর মৃত্যু

  • 2:57 pm - July 13, 2021

আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার গুনাকারকাটি ব্রিজের নিচে বেতনা নদীর চর থেকে সদ্য ভূমিষ্ঠ এক জীবিত কন্যা নবজাতক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় ৫ ঘন্টা পর শিশুটি মৃত্যুবরণ করে। কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গুনাকরকাটি ব্রীজের নীচে বেতনা নদীর চর থেকে কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজ করছিল।

এ সময় তারা কাজের পার্শ্ববতী একটি শিশু সাদৃশ্য দেখতে পেয়েই পাশে যেয়ে মাথা ও মুখ থেতলানো রক্তাক্ত অবস্থায় নবজাতককে দেখতে পায়। পরে তাদের ডাকচিৎকারে বহু লোক সেখানে জড়ো হয়। এ খবর শুনে ইউপি চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে পৌছে নবজাতক কন্যা শিশুটি কাপড় দিয়ে জড়িয়ে নিজেই মোটর সাইকেল যোগে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে আইসিইউতে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ ঘন্টা পর দুপুর ১২.৪৫ টার দিকে নবজাতকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এরিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের সহযোগিতায় ঐ শিশুটির ডিএনএ টেস্টের প্রক্রিয়া চলছিল। সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিশুটিকে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী তার পারিবারিক কবরস্থানে দাফন করবেন বলে জানান। এদিকে, বাচ্চাটি রাতে ভূমিষ্ট হওয়ার পর রাতের কোন এক সময় ব্রীজের উপর থেকে নবজাতকসহ তার মায়ের রক্তমাখা কাপড়-চোপড় ও ফুল ফেলে দিয়ে গেছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au