খেলাধুলা

ইংলিশদের কাঁদিয়ে ইউরো কাপের শিরোপা জিতল ইতালি

  • 9:23 am - July 12, 2021

২০০৬ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। সেবার আজ্জুরিদের নেতৃত্ব দিয়েছিলেন রক্ষণভাগের ফ্যাবিও ক্যানাভারো। ১৯৬৮ সালের পর দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়ন হলো ইতালি। এবার আজ্জুরিদের নেতৃত্ব দিলেন ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। লন্ডনের ওয়েম্বলিতে রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচে টাইব্রেকারে ২-৩ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে রবার্তো মানচিনির ইতালি।
নির্ধারিত সময় ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। ২ মিনিটে ইংল্যান্ডের লুক শ’ এবং ৬৭ মিনিটে ইতালির লিওনার্দো বোনুচ্চি গোল করেন।

টাইব্রেকারে ইতালি দ্বিতীয় ও পঞ্চম শট মিস করে এবং স্বাগতিক ইংল্যান্ড মিস করে শেষ তিনটি শট। এ নিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল ইতালি। ইউরো চ্যাম্পিয়নশিপ জ্বরে গত এক মাস ভুগেছে ইউরোপ। ফাইনাল নিয়ে ফুটবল উন্মাদনায় মেতেছিল লন্ডন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কখনই ইউরো সেরা হতে পারেনি। এবার ঘরের মাঠে সেই সুযোগের সৃষ্টি হয়েছিল। গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের শিরোপা উৎসবে শামিল হতে রবিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়াম পূর্ণ ছিল দর্শকে। কিন্তু ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে ইংলিশরা।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিয়েলিনিরা রোমে ফিরে গেছে হাসিমুখে। রবার্তো মানচিনির দুর্ধর্ষ ইতালি মুখোমুখি হয় স্বাগতিক ইংলিশদের। প্রিয় দলের শিরোপা দেখতে করোনাভীতিকে পাশ কাটিয়ে রোম, মিলান, জেনোয়াসহ সবগুলো শহরে জমায়েত হয়েছিল ইতালিবাসী। ম্যাচ শেষে উৎসব, উচ্ছ্বাসে মেতে উঠে ইতালিয়ানরা।

২০১৮ সালের বিশ্বকাপ খেলতে পারেনি ইতালি। দলের এমন ব্যর্থতা মেনে নিতে পারেনি দেশটির ফুটবল কর্তারা। ব্যর্থতা কাটাতে দায়িত্ব তুলে দেয় মানচিনির হাতে। এরপরই বদলে যেতে থাকে ইতালি। চ্যাম্পিয়ন হয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল ইতালি। ইউরোর ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে আজ্জুরিরা টাইব্রেকারে হারায় স্পেনকে। ইংলিশরা হারায় ডেনমার্ককে। ফাইনালেও ইতালি জয় পায় টাইব্রেকারে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au