খেলাধুলা

দিন শেষে টাইগারদের সংগ্রহ ২৯৪

  • 6:05 pm - July 07, 2021

নতুন সময় ডেস্ক : সাত ওভার আগেই আলো স্বল্পতার কারণে শেষ হলো বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে প্রথম দিন। আজ ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান তুলেছে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফসেঞ্চুরি করা মাহমুদউল্লাহ রিয়াদ ১৪১ বল খেলে ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তাসকিন আহমেদ করেছেন ১৩ রান।

আজ টপঅর্ডারদের ব্যর্থতা, মুমিনুলের সামনে থেকে নেতৃত্ব, লিটন-রিয়াদের ব্যাটে দলের ঘুরে দাঁড়ানো, সেঞ্চুরি বঞ্চিত লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনে এমন অনেক গল্পই লিখলেন টাইগার ব্যাটসম্যানরা।

এর আগে, বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ইনজুরির কারণে একাদশে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এছাড়া বাদ পড়েছেন তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহী। ফিরেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাদমান ইসলাম।

প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৮ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। ব্লেসিং মুজারবানির শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার সাইফ হাসান (০) ও নাজমুল হোসেন শান্ত (২)।

অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৬০ রান তোলেন সাদমান ইসলাম। তবে শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি। ৬৪ বলে ৪টি চারে ২৩ রান করে রিচার্ড এনগারাভার বলে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরকে ক্যাচ দেন।

দলের বিপর্যয়ে ব্যাটিং শুরু করেন মুমিনুল হক। সেখান থেকে টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি পূরণ করলেন। একইসঙ্গে দলীয় শতক পার করে বাংলাদেশ।

দলীয় শতকের পরই বাংলাদেশ শিবিরে ফের বিপর্যয় নামে। পর পর দুই ওভারে বিদায় নেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ব্লেসিং মুজারবানির তৃতীয় শিকারে এলবি হয়ে মাঠ ছাড়েন ১১ রান করা মুশফিক। আর ৩০তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৩ রানে থাকা সাকিবকে রেগিস চাকাভার ক্যাচে ফেরান ভিক্টর নিয়াচি।

সতীর্থরা একে একে মাঠ ছাড়লেও দারুণ অধিনায়কসূলভ ইনিংস খেলে যাচ্ছিলেন মুমিনুল হক। তবে সেঞ্চুরি থেকে ৩০ রান দূরে থাকতে বিদায় নিতে হলো তাকে। ৯২ বলে ১৩টি চারের সাহায্যে ব্যক্তিগত ৭০ রানে ভিক্টর নিয়াচির বলে আউট হন তিনি।

মুমিনুল হকের বিদায়ের পর দলের বিপর্যয়ে হাল ধরেন লিটন দাশ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুজনের ব্যাটে ভর করে দলীয় ২০০ রানের দেখা পায় বাংলাদেশ।

খুব কাছে গিয়েও অভিষেক টেস্ট সেঞ্চুরি পাওয়া হলো না লিটন দাশের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ দল যখন বিপর্যয়ে, তখন মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গী করে দারুণভাবে ব্যাট করে যাচ্ছিলেন এই ডানহাতি। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে বিদায় নিলেন।

ডোনাল্ড ট্রিপানোর বলে পুল করতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে থাকা ভিক্টর নিয়াচিকে ক্যাচ দেন তিনি। ১৪৭ বলে ১৩টি চারে ৯৫ রান করেন লিটন। সপ্তম উইকেট জুটিতে রিয়াদের সঙ্গে ১৩৮ রান তোলেন তিনি। এরপর একই ওভারে দ্বিতীয় বলে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ এলবির শিকার হয়ে মাঠ ছাড়েন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au