আইন আদালত

মানবপাচারে জড়িত কাউকে ছাড় নয়: হুঁশিয়ারি র‌্যাব ডিজির

  • 11:54 am - June 08, 2020
মানবপাচারে জড়িত কাউকে ছাড় নয়: হুঁশিয়ারি র‌্যাব ডিজির

ঢাকা: গত ২৮ মে লিবিয়ায় পাচারের শিকার ২৬ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা করা ও ১১ জন আহত হওয়ার ঘটনাসহ মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৮ জুন) রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

র‍্যাবের করোনা আক্রান্ত সদস্যের চিকিৎসা মনিটরিং এর জন্য তৈরিকৃত এপ্লিকেশন সফটওয়্যার উদ্বোধন এবং র‌্যাবের পক্ষ থেকে ক্র‍্যাবকে চিকিৎসা সামগ্রী প্রদান ও করোনায় আত্মোৎসর্গকারী সাংবাদিকদের পরিবারবর্গকে আর্থিক সহযোগিতার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা স্বাভাবিক সময়ে যেসব কার্যক্রম করে থাকি এই করোনাকালেও তা করছি। আমাদের বাহিনীর সদস্যরা এই সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছে।’

ডিজি বলেন, ‘লিবিয়ায় যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। আমরা ইতিমধ্যে এর মূলহোতাকে গ্রেফতার করেছি। আমরা কাউকে ছাড় দেবো না। এই মূহুর্তেও আমাদের অভিযান চলছে।’

সাংবাদিক পরিবারগুলোকে অর্থসহায়তার বিষয়ে তিনি বলেন, ‘কেউ এভাবে স্বজন হারাক কেউ আমরা তা চাই না। আমাদের যাতে এমন অনুষ্ঠান আর করতে না হয় সেটাই আমরা চাই। আমরা অন্যকোন অনুষ্ঠান করে মিলিত হবো, এমন অনুষ্ঠান করতে চাই না। আমরা সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতায় পাশে থাকবো।’

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, ‘আমরা কোভিড -১৯ চিকিৎসায় একটি মডেল করার চেষ্টা করেছি। সারাদেশে যাতে হাসপাতালে চাপ না বাড়ে সেজন্য কিছু উদ্যোগ নিয়েছি। দেশের কমিউনিটি সেন্টার ভাড়া করে আমরা আক্রান্তদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল করেছি। সেখানে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সেখানে অক্সিজেনসহ সবধরণের ব্যবস্থা রাখা হয়েছে।’

র‌্যাব তাদের বাহিনীর আক্রান্ত সদস্যদের আপডেট জানার জন্য একটি অ্যাপস তৈরি করেছে। বাহিনীতে কর্মরত কোন বাহিনীর সদস্য কতজন আক্রান্ত তা অ্যাপসের মাধ্যমে জানা যাবে।

একই অনুষ্ঠানে ক্র্যাবকে দুটি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্টেটর উপহার দেয় র‌্যাব। যাতে করোনা আক্রান্ত ক্রাইম রিপোর্টারা প্রয়োজনের সময় দ্রুত অক্সিজেন পায়।

এসময় উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টাস এসোসিয়শেন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার-বিন-কাশেম।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au