ক্রাইম

কঠোর লকডাউনে শার্শায় দেশী ও চোলাই মদের জমজমাট ব্যবসা

  • 2:22 am - July 04, 2021

যশোর প্রতিনিধিঃকরোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও যশোরের শার্শা উপজেলার বিভিন্ন স্থানে দেদারসে বিক্রি হচ্ছে দেশী মদ। একই সাথে বিষাক্ত চোলাই মদের ব্যবসা করছে কিছু অসাধু ও সুবিধাভোগী ব্যক্তি।

একদিকে মহামারি করোনার থাবা ও লকডাউন পরিস্থিতিতে যখন মানুষের ঘরের বাহিরে বের হওয়ায় দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে ভাটা পড়েছে মানুষের আয় ও স্বাভাবিক জীবনে।অন্যদিকে প্রশাসনকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে দেশি ও চোলাই মদের রমরমা ব্যবসা শুরু করেছে কিছু মাদক ব্যবসায়ী।

তথ্যঅনুসন্ধানে জানা যায়, কঠোর লকডাউন শুরু থেকে নাভারণে সরকার কর্তৃক লাইসেন্সকৃত মদের দোকানটি বন্ধ রয়েছে। লকডাউন পরিস্থিতিতে মদ সেবনকারীরা যাতে হাতের নাগালে মদ পাই সেজন্য আগে ভাগেই বিপুল পরিমাণ মদ ক্রয় করে স্বাভাবিক এর চেয়ে বেশি দামে বিক্রি করছে এসমস্ত মাদক ব্যবসায়ীরা। নাভারণ পুরাতন বাজার থেকে নাভারণ রেল ষ্টেশন সংলগ্ন হরিজন পল্লী সহ কয়েকটি স্থানে মদ কেনাবেঁচা হচ্ছে।

দিনের টগবগে আলো কিংবা রাতে মদ বেচাকেনা ও সেবন যেন ওপেন সিক্রেট হয়ে পড়েছে। দেশের ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই সমস্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ওপেন কারবার দেখে বিমোহিত হয়ে পড়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সচেতন মহল।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় সচেতন কয়েকজন বলেন, নাভারণ স্টেশন এলাকার কয়েকজন মদ বিক্রেতাকে অনেকবার নিষেধ করেছি কিন্তু তারা আমাদের কোন নিষেধকে তোয়াক্কা না করে তাদের ব্যবসাকে দেদারসে চালিয়ে যাচ্ছে। যার ফলে নিজেদের মান সম্মান ও এলাকার পরিবেশ পরিস্থিতি নিয়ে গভীর ভাবে চিন্তিত আছি। করোনা পরিস্থিতির মধ্যে দিনে দিনে এসমস্ত মাদক কারবারিদের জন্য আরো বেশি পরিবেশ দূষিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নাভারন হরিজন পল্লীর এক বাসিন্দা বলেন, সরকারি লাইসেন্সকৃত হান্ডিখানা বা মদের দোকান থেকে হরিজন পল্লীর কিছু ব্যক্তি তাদের নিজেদের লাইসেন্স দেখিয়ে প্রয়োজনের তুলনায় বেশি মদ কিনতে পারে। কিন্তু লাইসেন্স বিহীন ব্যক্তিরা কিভাবে প্রয়োজনের তুলনায় বেশি করে মাল পাই সেটা আমার বুঝে আসেনা।

হান্ডিখানা কর্তৃপক্ষ তাদের বেশিমাল না দিলে তারা এভাবে ব্যবসা করে পরিবেশ নষ্ট করতে পারতো না। তাই সবার আগে লাইসেন্সকৃত মদের দোকান কর্তৃপক্ষকে এ বিষয়ে সক্রিয় হওয়ার আহবান জানাচ্ছি। তারা যেন বেশি মদ কিনতে পারে এমন লাইসেন্সধারী ব্যক্তিদের মাঝে বিক্রি করে।

তারা বলেন, এসকল স্পটে উঠতি বয়সি যুবক সহ দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সি মানুষেরা মদ সেবন করতে আসে । বন্দর নগরী বেনাপোল সহ আশেপাশের অনেক ট্রাক ড্রাইভার এখানে এসে মাদক সেবন করে চলে যায়। যার কারনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এইসব এলাকায় আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

লাইসেন্সকৃত মদের দোকান বন্ধ থাকলেও সেবনকারীদের খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে দেশি ও ক্ষতিকর চোলাই মদের যোগান দিচ্ছে মাদক কারবারিরা। এমতাবস্থায় স্থানীয় প্রশাসন বিষয়টি ক্ষতিয়ে দেখবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনবে এমনটাই কামনা করেন সচেতন মহল।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au