খেলাধুলা

মায়োর্কার বিপক্ষে খেলতে প্রস্তুত মেসি : সেতিয়েন

  • 11:28 am - June 08, 2020
মায়োর্কার বিপক্ষে খেলতে প্রস্তুত মেসি : সেতিয়েন

ক্রীড়া ডেস্ক: লম্বা বিরতির পর গত সোমবার প্রথমবারের মতো বার্সেলোনার অনুশীলনে ফেরেন লিওনেল মেসি। কিন্তু দুই পর তাকে আর দেখা যায়নি দলীয় অনুশীলনে। এরইমধ্যে শুক্রবার আর্জেন্টাইন তারকার ডান ঊরুর মাংসপেশিতে হালকা চোটের খবর দেয় ক্লাব। পরের দিন নেলসন সেমেদোর সঙ্গে আলাদা হয়ে হালকা অনুশীলন করেন মেসি। মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোচ কিকে সেতিয়েন জানান, এই ফরোয়ার্ডের বর্তমান অবস্থা।

পরবর্তী যুগে বার্সার প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে কিং লিওয়ের খেলা নিয়ে যে শঙ্কা উঠেছিল তা সত্য নয়। ম্যাচ খেলতে সম্পূর্ণ প্রস্তুত এই ফরোয়ার্ড। এমনটাই জানিয়েছেন সেতিয়েন, ‘কেবল মেসি নয়, অন্যান্য খেলোয়াড়রাও হালকা চোটের কারণে অনুশীলন করেনি। বেশ কয়েক জনের এই সমস্যা হয়েছে। লিওর ক্র্যাম্প আছে, তবে গুরুতর নয়।”

সেতিয়েন আরও বলেন, ‘আমার মনে হয়, সে এখন পুরোপুরি ঠিক আছে এবং তার কোনো সমস্যা নেই। বাকি খেলোয়াড়দের বিষয়টাও তাই। দেখা যাক, লিগ কীভাবে এগোয় আর পরিস্থিতি কি দাঁড়ায়।’

দীর্ঘ প্রায় তিন মাসের বিরতি শেষে আগামী ১১ জুন মাঠে ফিরতে যাচ্ছে লা লিগা। দুই দিন পর রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবে বার্সেলোনা। এ টুর্নামেন্টে এখনও ১১ রাউন্ডের খেলা বাকি। যে ম্যাচগুলোতে মেসিকে মাঠে চান সেতিয়েন, ‘সামনে আমাদের অনেক ম্যাচ আছে আর স্কোয়াডটাও বেশ ছোট। অবশ্যই আমি মেসিকে সব সময় মাঠে চাই।’

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা। তারপরই রয়েছে রিয়াল মাদ্রিদ। বলা যায় করোনা পরবর্তীয় যুগে লা লিগার শিরোপা লড়াই বেশ উত্তাপ ছড়াবে এ দুই দল।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au