রাজনীতি

আর সময় নেই, এখনই রাজ পথে ঝাপিয়ে পড়তে হবে: ফখরুল

  • 7:38 am - July 03, 2021
আর সময় নেই, এখনই রাজ পথে ঝাপিয়ে পড়তে হবে: ফখরুল

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই, এজন্য আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই। ফখরুল বলেন, তরুণরা সামনে এগিয়ে আসুন। আর সময় নেই। এখনই রাজ পথে ঝাপিয়ে পড়তে হবে।

তিনি বলেন, যদি আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই, স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে চাই, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের রাজপথে আনন্দোলন করতে হবে। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তরুণরা সামনে এগিয়ে আসুন। আর সময় নেই। এখন জেগে উঠতে হবে। জেগে উঠতে হবে এবং দেশকে, দেশের মানুষকে বাঁচাতে হবে।

খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য তিনি আজও কারাবরণ করে আছেন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াই-সংগ্রাম করে, দীর্ঘদিন নির্যাতনের মুখে পড়ে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছেন তিনবার। বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়াকে স্মরণ করা অত্যন্ত জরুরি। আজ তিনি কারাগারে, গণতন্ত্র কারাগারে।

বিএনপি মহাসচিব বলেন, এ আন্দোলন-সংগ্রাম কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। এ আন্দোলন দেশের মানুষের জন্য। আজ জাতির সব অর্জন হরণ করে নেওয়া হয়েছে। তা ফিরিয়ে আনতে হবে। সেই দায়িত্ব বিএনপিকেই পালন করতে হবে।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং দেশনেত্রীকে ও গণতন্ত্রকে মুক্ত করব।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au