স্বাস্থ্য কথা

করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জেলায় ১২০ মৃত্যু

  • 2:24 pm - July 02, 2021
করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জেলায় ১২০ মৃত্যু

ঢাকা: করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, ময়মনিসংহসহ ১৯ জেলায় ১২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৮৪ এবং উপসর্গে মারা গেছে ৩৬ জন। এদিকে, এখনও হাসপাতালে চিকিৎসক ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।

রাজশাহী মেডিকেলের ১৭ জনের ১২ জনই করোনায় এবং উপসর্গে ৫ জন মারা গেছে। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। যা করোনা ইউনিটে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

খুলনা মেডিকেলে করোনায় ৭ এবং উপসর্গে ১, জেনারেল হাসপাতালে দুইজন, গাজী মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, দু একদিনের মধ্যে খুলনা মেডিকেল ও আবু নাছের হাসপাতালে আরো ১১৫টি করোনা বেড চালু করা হচ্ছে।

কুষ্টিয়ায় করোনায় মারা গেছে ৭ জন। করোনা ও উপসর্গে যশোরে ৯, চুয়াডাঙ্গায় ৫, ঝিনাইদহে ৪, বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে সংক্রমণ ও মৃত্যু কমেছে সাতক্ষীরায়। গত ২৪ ঘণ্টায় এ জেলায় উপসর্গে মারা গেছে চারজন।

করোনা ও উপসর্গে ফরিদপুরে ৯ জন মারা গেছে। এ জেলায় শনাক্তের হার ৫২ দশমিক ৪২ শতাংশ। টাঙ্গাইলে ৭ জনের তিনজন করোনা এবং ৪ জনের উপসর্গে মৃত্যু হয়েছে। ঝুঁকিতে আছেন আরো ১০ রোগী। মুমূর্ষু করোনা রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন না পাওয়ায় এ নিয়ে দু-সপ্তাহে মারা গেছেন অন্তত ২৫ জন। দ্রুত সংকট কাটাতে না পারলে মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা চিকিৎসকদের।

করোনা রোগী বাড়তে থাকায় প্রায় এক মাস ধরে হাইফ্লো ন্যাজাল ক্যানোলার সংকট দেখা দিয়েছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে। গত দু-সপ্তাহে এই সংকটে ঠিকমতো অক্সিজেন পাননি অনেক রোগী। এতে অন্তত ২০ জনের প্রাণ রক্ষা করা যায়নি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

২৫০ শয্যার হাসপাতালে ৮টি আইসিইউ থাকলেও বর্তমানে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা আছে মাত্র ২টিতে। সম্প্রতি সীমান্তবর্তী জেলা নওগাঁ ও জয়পুরহাটের অনেক রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ায়, প্রয়োজন কমপক্ষে ২০টি ক্যানোলা।

সিলেটে ২, শেরপুরে তিন এবং নাটোর সদর হাসপাতালে দুইজন মারা গেছে। করোনায় মৃত্যু বাড়ছে বগুড়ায়। জেলার মোহাম্মাদ আলী ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au