এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় লকডাউনে দোকান বন্ধ করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে এক পক্ষের হামলায় গর্ভবতী নারী ফেন্সির পেটের মধ্যে থাকা বাচ্চাটির মাথায় আঘাত পেয়েছে। তার পেটে ৬ মাসের বাচ্চা রয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মনাকসা ইউনিয়নের বনকুল গ্রামে।
সে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ০৩ নং ওর্য়াডের বনকুল গ্রামের রানা আলীর স্ত্রী।
ফেন্সি বেগম প্রতিবেদকে জানান, রাতে আমি আমার বাড়ীর সামনে থাকা মুদিখানার দোকান বন্ধ করার সময় হঠাৎ নুরুল ইসলাম তার দোকানের সামনে গিয়ে গালিগালাজ করতে থাকে। ঐ সময় গালিগালাজ করতে নিষেধ করলে নুরুল রাগান্বিত হয়ে ফেন্সির কোলে থাকা প্রতিবন্ধি ছেলে রাব্বি (০৮) কে কোল থেকে টেনে স্বজোরে মাটিতে ফেলে দেয়। তারপর আসামী নুরুল ঘটনাস্থলে পড়ে থাকা বাঁশের ফারাটি দিয়ে ফেন্সির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাটি ঘটেছে রাতে।
পরে ঘটনাস্থল থেকে ফেন্সিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আছেন।
অভিযুক্ত নুরুল প্রতিবেদকে জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। লকডাউনের কারণে রাতে পুলিশ সেখান দিয়েই যাচ্ছিল, ফেন্সির দোকান খুলা দেখে পুলিশ তাকে দোকান বন্ধ করতে বলে। ঠিক ঐ সময় কিছু কথা নিয়ে ফেন্সির সাথে গন্ডগোল বাধে। তবে বিষয়টি তে তিনি অনুতপ্ত।
এ বিষয়ে ফেন্সি শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au