রাজনীতি

ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা আক্রান্তদের পাশে বিএনপি নেতা

  • 10:46 am - June 08, 2020
করোনায় আক্রান্তদের খোজ খবর নিচ্ছেন ময়মনসিংহ বিএনপির যুগ্ম আহ্বায়ক বাচ্চু

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা আক্রান্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, সোহরাব হোসেনসহ করোনা আক্রান্তদের জন্য ফলমুল পাঠিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু। এছাড়া কুর্মিটোলা হাসপাতাল থেকে সদ্য রিলিজ পেয়ে ঢাকায় অবস্থানরত পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের স্বাস্থ্যের খোঁজ-খবরও নেন তিনি।

আজ দুপুরে গফরগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক, বিএনপি নেতা আতিকুল ইসলাম বাবুলের নেতৃত্বে পৌর বিএনপি নেতা আকিকুল, যুবদল নেতা মোঃ হানিফ খান, বুলবুল সরকার, নূরুল হক শফিক, পৌর কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মনির, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শরিফসহ নেতৃবৃন্দ করোনা আক্রান্তদের বাড়িতে যান এবং উপহার সামগ্রী পৌছে দেন। এ সময় সামাজিক দূরত্ব বজায়ে রেখে তারা করোনা আক্রান্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি নেতার এই মানবিকতা ইতিবাচক হিসাবে দেখছেন এলাকাবাসী। বিপরীত রাজনৈতিক মতাদর্শ এক্ষেত্রে তাদের মধ্যে কোন দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি।

আক্তারুজ্জামান বাচ্চু এর আগে গফরগাঁও ও পাগলা থানায় করোনায় অসহায় দশ হাজারেরও অধিক পরিবারকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন। আক্তারুজ্জামান বাচ্চু বলেন, এই মহামারীর সময়ে রাজনৈতিক মত পার্থক্য ভুলে সম্মিলিতভাবে সবার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর করোনা আক্রান্তদের প্রতি অমানবিকতা নয়, সহানুভুতির হাত বাড়িয়ে দেয়া, সাহস ও মনোবল যোগাতে এগিয়ে আসলে তাদের পক্ষে করোনা জয় সহজ হবে ইনশাল্লাহ।

 

নতুন সময়/টিআই

 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au