খেলাধুলা

হেরে মেজাজ হারিয়ে আর্মব্যান্ডে লাথি দিলেন রোনাল্ডো

  • 8:31 am - June 28, 2021

নতুন সময় ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। থোরগান হ্যাজার্ডের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন সান্তোসের শিষ্যরা। এ জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এডেন হ্যাজার্ডদের পরবর্তী প্রতিপক্ষ ইতালি। রোববার গোটা দিনটাই খারাপ গেছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এদিন দল তো জেতেইনি, আন্তর্জাতিক ফুটবলে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও ভাঙা হয়নি তার।

অথচ সেই রেকর্ড ছুঁতে মাত্র একটি গোল দূরে  রোনাল্ডোর। এ মুহূর্তে ১০৯ গোল নিয়ে ইরানের কিংবদন্তি ফুটবলার আলি দাইয়ের সঙ্গে যুগ্মভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো। কিন্তু ম্যাচে গোলশূন্য থাকায় এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষা বাড়ল রোনাল্ডোর। নিজের এই ব্যর্থতায় ম্যাচ শেষে মেজাজ চরমে উঠে রোনাল্ডোর। ইউরো থেকে ছিটকে গিয়ে হতাশায় ডুবে যান পর্তুগালের অধিনায়ক। হতাশায় চরমে ওঠা মেজাজ উগরে দেন নিজের আর্মব্যান্ডের ওপর।

মাঠ ত্যাগ করার সময় আর্মব্যান্ড খুলে ফেলেন। এর পর সেটিকে অনেকটা ফ্রি-কিক স্টাইলে লাথিও মারেন। এ সময় তিনি পানির বোতলেও লাথি দেন। পাশেই থাকা একজন আর্মব্যান্ডটি তুলে নেন এবং রোনাল্ডোকে শান্তা করেন। আর সেই ভিডিও ফুটেজ এখন নেটদুনিয়ায় ভাইরাল। টুইটারে শেয়ার করছেন অনেকেই।

প্রসঙ্গত, এবারের ইউরো কাপে নিয়মিত গোলের  দেখা পাচ্ছিলেন রোনাল্ডো। ৫ গোল করেছেন পর্তুগিজ তারকা। হাঙ্গেরির বিপক্ষে দুটি, জার্মানির বিপক্ষে একটি এবং ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেন। ফলে চলতি ইউরোতেই আন্তর্জাতিক গোলের সংখ্যায় ইরানের আলি দাইকে ছুঁয়ে ফেলেন রোনাল্ডো।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au