আইন আদালত

ফুলবাড়ীতে ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত কঠোর বিধি নিষেধ

  • 4:30 pm - June 24, 2021

মেহেদেী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের কঠোর বিধি নিষেধ ঘোষনা করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

বৃহস্পতিবার (২৪জুন) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত ঘোষনা করেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যন মোঃ আতাউর রহমান মিল্টন।

সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন দিনাজপুর -৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার উত্তম কুমার সিংহ, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যন অধ্যক্ষ নবিউল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যন উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী নেতা ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান,হাট ইজারাদার মানিক মন্ডল প্রমুখ।

জরুরী সভায় ফুলবাড়ী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের কঠোর বিধি নিষেধ ঘোষনা করা হয়। শুধুমাত্র ঔষধের দোকান খোলা থাকবে।

এছড়া কাঁচাবাজার ও মুদি দোকান সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখতে উন্মুক্ত স্থানে বসানোর সিদ্ধান্ত নিয়ে হয়। সেই সাথে সকল হোটেলে শুধুমাত্র পারসেল খাবার বিক্রয়ের কথা বলা হয়েছে।

অপরদিকে বাস,মাইক্রো,সাইকেল,মোটর সাইকেল,রিক্সা,ভ্যান অটো চার্জারসহ মনুষ্যবাহী সকল যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেইসাথে ফুলবাড়ী পৌর শহরের বাইরে থেকে আসা অত্যাবশ্যকীয় কারণ ছাড়া সব ধরণের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au