ঘটনা প্রবাহ

চাঁপাইনবাবগঞ্জের গাজীপুর ভাঙ্গা সাঁকো এলাকায় আবার সড়ক দুর্ঘটনা

  • 4:27 pm - June 24, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ভাঙ্গা সাঁকো নামক স্থানে আম বোঝাই ট্রাক রাস্তার ধারে উল্টে যায়। গাছে ট্রাকটি আটকিয়ে যায়। ২৪শে জুন সকালে মির্জাপুর বাজার থেকে ছেড়ে আসা আম বোঝায় ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি হেলপার চালাচ্ছিল বলে জানায় স্থানীয়রা।

স্থাণীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি ঝুঁকিপূর্ণ থাকায় গত বছরের ১৯ নভেম্বর ভোর ৫টার দিকে ধান বোঝায় নসিমন উল্টে ৮ জন‌ নিহত হয়। ঝুঁকিপূর্ণ রাস্তার উন্নয়নমূলক কাজে ১০ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে প্রটেকশন ওয়াল নির্মান ও রাস্তাটি চলাচল উপযোগী করা হয়। উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে রাস্তাটি আবারো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

তাই আম ভর্তি ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। এখানে উন্নয়নমূলক কাজে অনিয়ম দুর্নীতি করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও শিবগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী পলাশের বিচার চাই এলাকাবাসী।

এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, হেলপার দিয়ে গাড়ি চালনার কারণে ব্যাপকভাবে সড়ক দূর্ঘটনা হচ্ছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।

কাজের ত্রুটি থাকার বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ জানান, সরেজমিনে তদন্ত করে কাজের ত্রুটি প্রমান হলে দাপ্তরিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au