ঘটনা প্রবাহ

সংক্রমনের ঝুকিতে এলাকাবাসী! কঠোর লকডাউনে ও থেমে নেই গ্রামীন ব্যাংকের কিস্তি আদায়

  • 4:25 pm - June 24, 2021

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়াপ উপজেলার বড়দিয়া বাজারে অবস্থিত গ্রামীন ব্যাংক, খাশিয়াল, কালিয়া শাখার বিরুদ্ধে কঠোর লকডাউনে ও কিস্তি আদায়সহ সামাজিক দুরত্ব না মানার অভিযোগ পাওয়া গেছে।

২৪জুন (বৃহস্পতিবার) বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কিস্তি জমা ও স্কীম করে লোন নেওয়ার জন্য গ্রাহকেরা একত্র হয়েছে। নেই কোন সামাজিক দুরত্বের বালাই, অনেকেই এসেছে মাস্ক ছাড়া।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গ্রামীন ব্যাংকের ফিল্ড অফিসারেরা এলাকার বিভিন্ন স্পটে তাদের কিস্তি আদায় ও লোনের স্কীম করার জন্য নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে জড়ো হয়। প্রত্যেকটি কেন্দ্রে ৮০ থেকে ৯০ জন সদস্য আছে। স্থাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মেনেই চলে কিস্তি আদায়।

এতে মহামারীর সংক্রমণ আরো বেড়ে যাবে বলে তাদের ধারনা। বৈশ্বিক করোনার সংক্রামন রোধে কেন্দ্রে লোক জড়ো করে কিস্তি আদায় বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন তারা। লকডাউনে সরকার সবাইকে ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।

অথচ গ্রামীন ব্যাংকের লোন নেওয়ার জন্য স্কীম করার পর ব্যাংকে গিয়ে গ্রাহকদের লোন আনতে হয়। সেখানেও সামাজিক দুরত্ব মানা সম্ভব হয়না বলে গ্রাহকরা জানান।

চোরখালী-৫৪ম, শুড়িগাতী-১৪ম ও শুড়িগাতী-২০ম কেন্দ্রের একাধিক সদস্যরা জানান, লকডাউনে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ এবং কোন কাজ না থাকায়, না খেয়েই মরার দশা। কিভাবে কিস্তি দিব ভেবে পাইনা। লকডাউনে কিস্তি আদায় বন্ধ থাকলে ভাল হয়।

এ বিষয়ে ফিল্ড অফিসার হাবিবুর রহমান, সেকেন্দার আলী, ওমর ফারুক ও মোঃ ইসমাইল সাংবাদিকদের বলেন, ভাই আমরা চাকুরী করি, ওপরের বশদের নির্দেশনায় আমাদের চলতে হয়। তবে খুলনা এরিয়ায় লকডাউনের আওতাভুক্ত সকল ব্রান্স বন্ধ আছে। আমরাও চাই করোনাকালে এই লকডাউনে আমরা নিরাপদে থাকি।

এ বিষয়ে গ্রামীন ব্যাংক, বড়দিয়া শাখার ব্যবস্থাপক মোঃ মফিজুর রহমান বলেন, আমাদের শাখা কালিয়া এরিয়ার আওতাভুক্ত। মোট ৮ টি শাখা নিয়ে এরিয়া অফিস। প্রত্যেকটি অফিসেই স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনার নির্দেশনা আছে। আমাদের খুলনা এরিয়ায় লকডাউন মুক্ত এলাকায় একটি শাখা খোলা আছে, বাকি সবই বন্ধ।

নড়াইলেও কঠোর লকডাউন চলছে, মহামারী করোনার সংক্রমন রোধে এবং অফিসার ও গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে লকডাউনে ব্যাংক বন্ধ রাখলে ভাল হয়। এ বিষয়ে আমি এরিয়া ম্যানেজারকে অবহিত করেছি।

এরিয়া ম্যানেজার জয়নুল আবেদীন বলেন, জেলা প্রশাসকের দেওয়া প্রজ্ঞাপনে ব্যাংক খুলে রাখার নির্দেশনা আছে। আমাদের ব্যাংকও একটি নিবন্ধিত ব্যাংক, তাই আমাদের কার্যক্রম চলবে। বিভিন্ন কেন্দ্রে কিস্তি আদায়ে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে তিনি বলেন, প্রত্যেক কর্মীকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া আছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au