রাজনীতি

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • 10:09 am - June 23, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে কেটে অনুষ্ঠানের সূচনা করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। মোবাইলের মাধ্যমে অডিও বক্তব্যে ডাঃ রুহুল হক এমপি বলেন সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। তিনি আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের সাথে থেকে সচেতনতামূলক কাজ করা ও মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন,দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান স,ম সেলিম রেজা সেলিম, বুদ্ধদেব সরকার, রাজু আহম্মেদ পিয়াল,

আহসানউল্লাহ আছু, সঞ্জয় দাস, যুবলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মোঃ মহিতুর রহমান, কৃষক লীগের আহ্বায়ক রাশেদ সরোয়ার শেলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, যুবলীগ নেতা পরেশ অধিকারী,সাহেব আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au