বিসিবির সভা: কেন্দ্রীয় চুক্তিতে সাকিব, তাসকিন, মেহেদী
ঢাকা: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব, তাসকিন। যুক্ত হয়েছেন শেখ মেহেদী। সভায় নির্বাচকদের মেয়াদ বাড়িয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে। বিসিবি টাইগার্স নামে ছায়া জাতীয় দল তৈরী করবে বোর্ড। মঙ্গলবার বিসিবির সভা শেষে এসব তথ্য জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রায় ৫ ঘন্টাব্যাপী মিটিং শেষে নাজমুল হাসান পাপন জানান, জাতীয় দলে খেলার যোগ্যতা সম্পন্ন যারা দলে ডাক পাবেন না তাদের নিয়ে থেরি করা হবে এক ছায়া জাতীয় দল। ২০১৭ সাল থেকে ঘরোয়া ক্রিকেট ক্লাব অথবা ক্রিকেটারদের কাছ থেকে কোন অভিযোগ পায়নি বলেও জানান বিসিবি সভাপতি। আসছে ৭ জুলাই হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা।
এছাড়াও সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত হয়েছে। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় আসছেন নারী ক্রিকেটাররা। ২২ নারী ক্রিকেটারকে আনা হবে এই চুক্তির আওতায়। এছাড়া বিসিবির বোর্ড সভায় ২০২১-২২ অর্থব বাজেট অনুমোদন দেয়া হয়েছে ২৬০ কোটি টাকা।