ঘটনা প্রবাহ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩

  • 6:52 pm - June 10, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোল উপজেলায় পৃথক স্থানে আম পাড়তে ও কুড়াতে গিয়ে বজ্রপাতে মেশব্হুল হক মিশু, আব্দুর রহমান এবং ফারজানা নামে ৩ জন নিহত হয়েছে। গুরতর আহত হয়েছে ১ জন। বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুইড্যাং ফিল্টি পাড়া ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুরে এলাকায় এ ঘটনা ঘটে। বিষয় টি নিশ্চিত করেছেন ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (মতু) ও নাচোল থানার ওসি।

নিহতরা হলেন; চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাটপাড়া (বটতলা) গ্রামের মৃত নজরুল ইসলামের ছোলে মেসবাউল হক মিশু (৪০), শংকরবাটি এলাকার বটতলা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১২, ও গুরতর আহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান; নিহতরা দুজন ফিল্টি পাড়ায় একটি আমের বাগান কিনে বৃহষ্পতিবার বিকেলে আম পাড়তে গাছে ওঠে। আম পাড়ার সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে মেসবাউল ও মিশুর মৃত্যু হয়। এ সময় একই স্থানে থাকা তরিকুল গুরত্বর আহত হলে স্হানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এদিকে ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (মতু) জানান; আম পাড়ার সময় তারা সেখানে ৪ জন ছিলেন। ২ জনের মৃত্যু ও একজন গুরতর আহত হয়েছে। আর বাকি আরেকজন সুস্থ আছেন। হঠাৎ করেই দমকা হাওয়া হতে থাকে এ সময় বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু হয়।
অপরদিকে নিহতদের পরিবারকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান পিআইও মওদুদ আলম খাঁ।

এদিকে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান; ঝড়ের সময় বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে ফারজানা নামক এক মেয়ের মৃত্যু হয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au