অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
নতুন সময় ডেস্ক : ২০২৭ সাল ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে ১০ দলের বদলে ১৪টি দল অংশ নেবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আর ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। চ্যাম্পিয়নস ট্রফি বা মিনি ওয়ার্ল্ড কাপও আবার শুরু হচ্ছে।
মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। সেখানে মোট ৫৫টি ম্যাচ হবে।
২০১৫ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল খেলেছিল। কিন্তু ২০১৯ বিশ্বকাপে আবার তা কমিয়ে ১০টি দলের করা হয়। চ্যাম্পিয়নস ট্রফি শেষবার হয়েছিল ২০১৭ সালে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ এবং ২০২৯ সালে আবার এই প্রতিযোগিতা শুরু হবে।
এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে আইসিসি জানিয়েছে, আয়োজক দেশ কারা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই মাসেই হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায়, প্রতিযোগিতা যেখানেই হোক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই প্রতিযোগিতার আয়োজক হিসেবে থাকবে।
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
ক্রীড়া; র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…
ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…
স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…
খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…
খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au
