স্বাস্থ্য কথা

রাজশাহীতে আজও করোনায় মৃত্যু ৭ জনের

  • 9:06 am - June 02, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও সাতজনের মৃত্যু হয়েছিল। এছাড়া নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন ২১৩ জন। মৃতরা সবাই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৩১ মে) সকাল থেকে বুধবার (২ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন। মরদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও রাজশাহীর তিনজন ও নাটোরের একজন রয়েছেন। এ নিয়ে গত আটদিনে রাজাশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৬৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৩২ জন করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন।

বর্তমানে ভর্তি আছেন ২২০ জন। এর মধ্য গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২১ জন। তার মধ্যে চাঁপাইবাবগঞ্জের ৯ জন,  রাজশাহীর ৯ জন, এছাড়া নাটোর, জয়পুরহাট ও পাবনার ১ জন করে ভর্তি আছেন। এদিকে, যতই দিন যাচ্ছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ততই করোনাজনিত রোগীর চাপ বাড়ছে। আর সব সব রোগীর মধ্যেই অক্সিজেনের চাহিদা দেখা দিয়েছে।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে যাঁরা হাসপাতালে আসছেন তাদের প্রায় সবার অক্সিজেন সাপোর্ট লাগছে। হাসপাতালে যেকটি ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ছিল, সেগুলো রোগীতে ভর্তি। এখন বারান্দা এবং বিছানায় রোগী রাখার প্রস্তুতি চলছে। বেড ছাড়াও এখানে অক্সিজেন সরবরাহ করা যায় কী না সে ব্যাপারেও পরিকল্পনা চলছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, ‘করোনার প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউয়ের মধ্যে তারা পার্থক্য পাচ্ছেন। আগে সব করোনা রোগীর অক্সিজেনের প্রয়োজন হতো না। কিন্তু এখন অন্তত ভর্তির সময় শতভাগ রোগীরই অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তবে ২/৩ দিন চিকিৎসাধীন থাকার পর অনেকের আর লাগছে না। কিন্তু ভর্তির শুরুতেই যে সবার অক্সিজেন লাগছে এটা সত্যিই ভীতিকর। ভবিষ্যতে এ পরিস্থিতি কী হবে তা নিয়েও যথেষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে বলে উল্লেখ করেন রামেক হাসপাতাল পরিচালক।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au