খেলাধুলা

বার্সেলোনায় না যাওয়াতে খুশি ডি মারিয়া

  • 2:58 pm - June 06, 2020
বার্সেলোনায় না যাওয়াতে খুশি ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক: অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিতে তিন বছর আগে বলতে গেলে উঠে পড়েই লেগেছিল বার্সেলোনা। কিন্তু পিএসজির সঙ্গে ক্লাবটির আর্থিক বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফরোয়ার্ড থেকে গেছেন প্যারিসেই। ব্যাপারটি যে ভালো হয়েছে তা এতোদিন পর বললেন তিনি। আর এজন্য বেশ খুশিও এ তারকা।

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে পাড়ি জমান ডি মারিয়া। প্যারিসের ক্লাবটি ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে টানলে দলে জায়গা হারানো শঙ্কায় পড়েন ডি মারিয়া। কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ডি মারিয়াকে না নিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের উসমানে দেম্বেলেকে নিয়ে আসে তারা।

বার্সায় বিক্রি করায় খুব খুশি বলে জানিয়েছেন ডি মারিয়া। এলকিপকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি প্যারিসে খুবই ভালো ছিলাম। কিন্তু ওই সময়ে কিছু মানুষ আমাকে নিয়ে কিছু কথা বলছিল, যেগুলো শেষ পর্যন্ত মিথ্যায় পরিণত হয়েছে। বার্সা আমাকে নিতে চেষ্টা করেছিল। এটা নিয়ে দুই ক্লাবের আলোচনাও হয়েছিল। কিন্তু পিএসজি আমাকে বিক্রি করতে চায়নি। তাই ওই দল-বদল থেমে যায়। মিথ্যাগুলো আমাকে অনেক বেশি বিরক্ত করতো। শেষ পর্যন্ত পিএসজি না ছাড়াটা ভালো হয়েছে। কেননা আমি প্যারিসে এখন খুব সুখে আছি।’

বর্তমান চুক্তি অনুযায়ী পিএসজিতে ২০২১ সাল পর্যন্ত থাকবেন ডি মারিয়া। এরইমধ্যে অবশ্য প্যারিসের ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি আভাসও দিয়ে রেখেছেন তিনি। আর সেখানেই ক্যারিয়ারের ইতি টানতে চান বলে জানিয়েছেন আর্জেন্টিনার তারকা এ ফরোয়ার্ড, ‘আমি আমার ক্যারিয়ার পিএসজির হয়ে ইউরোপে শেষ করতে চাই। আমি এখানে সুখে আছি, আমার পরিবারও সুখে আছি। বাকিটা কী হয় এই মুহূর্তে আমি জানি না। এ ব্যাপারে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। বিষয়টা এখনই মাথায় নেওয়ার ইচ্ছাও নেই আমার। আমি এখন মাঠে নজর দিতে চাই।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au