খেলাধুলা

আলাবাকে ফ্রিতে দলে নিল রিয়াল মাদ্রিদ

  • 6:53 am - May 29, 2021

নতুন সময় ডেস্ক : অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। বায়ার্ন মিউনিখ থেকে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে ডেভিড আলাবার সঙ্গে চুক্তি করল রিয়াল মাদ্রিদ। রিয়াল এক বিবৃতিতে ২৮ বছর বয়সী অস্ট্রিয়ান এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বায়ার্ন মিউনিখের সঙ্গে আগামী ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেবেন আলাবা।

জানা যায়, কর বাদে বার্ষিক ১ কোটি ২৫ লাখ ইউরো বেতনে রিয়ালে আসছেন আলাবা। এ ছাড়া অন্য কোনো ক্লাবে না গিয়ে রিয়ালে আসায় চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবেও নাকি ১ কোটি ৫০ লাখ ইউরো পাবেন আলাবা। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে এক যুগের বেশি সময় কাটিয়েছেন আলাবা। এসময় চ্যাম্পিয়নস লিগ, ১০টি বুন্দেসলিগা ও ছয়টি জার্মান কাপসহ অনেক শিরোপা জিতেছেন ক্লাবের যুব দল থেকে উঠে আসা আলাবা।

বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৩১ ম্যাচ খেলে ৩৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৫টি। মূলত সেন্টার-ব্যাক হিসেবে খেলা আলাবা উইংয়ে খেলতেও পারদর্শী।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au