খেলাধুলা

নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • 5:01 pm - May 28, 2021

লাতিফুল আজম, নীলফামারী জেলা প্রতিনিধি:যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নীলফামারী জেলার জলঢাকা ও কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ – ১৭) ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় শুক্রবার (২৮ মে/২০২১) বিকালে জলঢাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী -৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইসতিয়াক ভূইয়া, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শহিদ হোসেন রুবেল প্রমুখ।

অপরদিকে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম এর সভাপতিত্বে কিশোরগঞ্জ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারি পাইলট,

ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবুল হোসেন,কিশোরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম প্রমুখ।

শারীরিক ও মানসিক বিকাশে ফুটবল খেলার নানা গুরত্বপুর্ণ দিক তুলে ধরে অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এই খেলায় শুধু বালক অনুর্ধ-১৭ খেলোয়াড়গন সুযোগ পাবে। প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে দল ফুটবল খেলায় অংশ গ্রহণ করবে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au