খেলাধুলা

‘লঙ্কাওয়াশ’র লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

  • 6:00 am - May 28, 2021

নতুন সময় ডেস্ক : যে দলের বিপক্ষে এর আগে ওয়ানডে সিরিজ জয়েরই কীর্তি ছিল না বাংলাদেশের, সেই লঙ্কানদের এবার হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ পেয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা তামিম ইকবালের দল আজ মিরপুরে নামবে ‘লঙ্কাওয়াশ’র লক্ষ্যেই। ম্যাচটি শুরু হবে যথারীতি দুপুর ১টায়।

সিরিজ জয় নির্ধারণ হয়ে গেলেও আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় এই ম্যাচকে তাই খাটো করে দেখার সুযোগ নেই। পয়েন্টের খোঁজে মরিয়া লঙ্কানরা শেষ ম্যাচ জিততে চাইবে, একইসাথে আছে হোয়াইটওয়াশ এড়ানোর তাড়নাও। অন্যদিকে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চাইবে ওয়ানডে সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশ।

তবে দ্বিতীয় ম্যাচের মতো আজও পরিবর্তন আসতে পারে বাংলাদেশের টপ অর্ডারে। ফর্মহীনতায় ভোগা লিটন দাসের জায়গায় দেখা যেতে পারে নাঈম শেখকে, যিনি যুক্ত হয়েছেন শেষ ম্যাচের স্কোয়াডে। আর দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন ফিট না থাকায় একাদশে থাকছেন তাসকিন আহমেদ, যিনি দ্বিতীয় ম্যাচের মূল একাদশে না থেকেও বোলিং করেছিলেন সাইফউদ্দিনের কনকাশন বদলি হিসেবে।

এদিকে এ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারে জয়ের জন্য মরিয়া লঙ্কানরাও, এমনই আভাস দিয়েছেন দলটির কোচ মিকি আর্থার। আজ একাদশে ঢুকতে পারেন প্রথম দুই ম্যাচে বসে থাকা নিরোশান ডিকওয়েলা। তাহলে দেখে নেয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস/নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসাইন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান ও দুশমন্থা চামিরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au