খেলাধুলা

ম্যানইউকে ১১-১০ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

  • 6:12 am - May 27, 2021

নতুন সময় ডেস্ক : নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল ভিয়ারিয়াল। ইউরোপা লিগ জয়ের মধ্যদিয়ে স্পেনের ক্লাবটি নিজেদেরে ৯৮ বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম কোনো বড় শিরোপা জিতল। ইউরোপীয় ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে বুধবার রাতে টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জেতে ভিয়ারিয়াল।

এদিন উনাই এমেরির দলই প্রথমে লিড নেয়। ম্যাচের ২৯ মিনিটে জেরার্ত মোরেনো গোল করলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান এদিনসন কাভানি। এরপর নির্ধারিত সময়ে ও অতিরিক্ত সময়েও কোনো দল গোল না পেলে পেনাল্টিতে গড়ায় ম্যাচ। দুই দলের এই পেনাল্টির লড়াইটিকে মহাকাব্যিক পেনাল্টিই বলা চলে। যেখানে একে একে দুই দলেরই ১০ জন করে খেলোয়াড় স্পট কিক নেন এবং সবাই গোল করেন।

১১ নম্বরে শটে গিয়ে আটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তখন শুধু দুই দলের গোলরক্ষকই শট নেওয়া বাকি ছিল। স্নায়ুর চূড়ান্ত লড়াইয়ে ভিয়ারিয়াল গোলকিপার গেরোনিমো রুল্লি সফল হলেও ইউনাইটেড গোলরক্ষক দে হেয়া গোল করতে ব্যর্থ হন। হেয়ার শট রুখে দেন গেরোনিমো রুল্লিই। আর তাতেই ভিয়ারিয়াল মাতে ইতিহাস গড়ার আনন্দে। এই টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো ভিয়ারিয়াল। প্রথমবার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেই শিরোপা উৎসব করল ৫০ হাজার মানুষের শহরের ক্লাবটি।

ভিয়ারিয়ালের পাশাপাশি ইতিহাস গড়লেন দলটির কোচ উনাই এমেরিও। প্রথম কোচ হিসেবে জিতলেন চারটি ইউরোপা লিগ শিরোপা। এর আগে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সেভিয়ার কোচ হিসেবে এর শিরোপা জিতেছিলেন তিনি। এদিকে প্রতিযোগিতাটির শিরোপা জেতায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত হলো এবার লা লিগায় সপ্তম হওয়া ভিয়ারিয়ালের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au