বিনোদন

অভিনেত্রী ‘জবা’কে বিয়ে করলেন নোবেল! মিডিয়ায় তোলপাড়

  • 3:20 pm - May 25, 2021

নতুন সময় ডেস্ক : কাউকে না জানিয়ে বিয়েটা সেরেই ফেলল ‘জবা বৌদি’! -এমনই কথা বার্তাই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। বলা হচ্ছে- ভারতীয় বাংলা সিরিয়াল ‘কে আপন কে পর’র অভিনেত্রী জবার সঙ্গে বিয়ে করে ফেললেন ‘সা রে গা মা পা’ খ্যাত নোবেলম্যান। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

কিন্তু, কবে আর কীভাবে ঘটল এই ঘটনা? সত্যি কি তাঁরা এখন বিবাহিত? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। বর্তমানে আধুনিক প্রযুক্তি দ্বারা খ্যাতনামাদের ছবি কাটাছেঁড়া করাটা যদিও নতুন ঘটনা নয়। তেমনই একটি ঘটনা ঘটল এই ক্ষেত্রেও। সংগীতশিল্পী নোবেলের এক বছর আগের একটি ছবি টেনে এনে কেউ একজন এমন অকল্পনীয় ঘটনা ঘটিয়ে বসলেন।

গত বছর ৩ ফেব্রুয়ারি নোবেলম্যান তাঁর বোনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দেন। ছবিতে দেখা যায়, নোবেল ও তাঁর বোন দু’জনে একটিই ফুলের মালা গলায় দিয়ে আছেন। প্রযুক্তি ব্যবহার করে সেই ছবিতে নোবেলের বোনের মুখে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবাখ্যাত অভিনেত্রী পল্লবীর মুখ বসিয়ে দিলেন সেই নেটাগরিক। তারপর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে দিয়ে লিখলেন, ‘কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল’।

মন্তব্য বিভাগে একজন উপহাস করে লেখেন, ‘আহারে শেষ পর্যন্ত মানসিক রুগী সামলানোর দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় জবা বৌদি’। আরেকজন লেখেন, ‘বিগত ১০ বছর ধরে স্টার জলসায় যা যা কীর্তি দেখিয়েছেন, আরও আগেই ওনার নোবেল পাওয়া উচিত ছিল’। তবে কেউ কেউ তাঁদের বিয়ে নিয়ে সত্যিই উৎসাহী, কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছেন।

এডিট করা ছবিটির আসলটি হলো ডানে- বোনের সঙ্গে নোবেল

যে ছবি থেকে বোনের মুখ কেটে অন্য ছবি তৈরি হলো- সেই ছবি নিয়ে আগেই নেটমাধ্যমে কটূক্তির শিকার হয়েছিলেন নোবেল। মেয়েটিকে নিজের বোন হিসেবে পরিচয় দেওয়ার পরেও তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে নানা বিদ্বেষমূলক পোস্ট দিয়ে তুমুল সমালোচিত হন নোবেল। পরে অবশ্য থানায় গিয়ে ভুল স্বীকার করে নিজের অসুস্থতার কথা বলে ক্ষমাও চেয়েছেন বিতর্কিত এই তরুণ গায়ক।

পাশাপাশি জবা চরিত্রটিতে অভিনয়ের জন্য ‘পল্লবী শর্মা’-কেও বহুবার কটাক্ষ করা হয়েছে নেটপাড়ায়। কখনও ধারাবাহিকে কাঁচি দিয়ে বোমার তার কাটার জন্য, আবার কখনও আগুনের ওপর দিয়ে হেঁটে আগুন নেভানোর জন্য। আর এবার বিতর্কিত এই দু’জনে এক ছবিতে বন্দি হয়ে শিকার হলেন কটাক্ষের। সূত্র-আনন্দবাজার।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au