নতুন সময় ডেস্ক : লা লিগার শিরোপা না জিতলেও আরও একটি অনন্য অর্জন যোগ হলো বার্সা প্রাণ ভোমরা লিওনেল মেসির ঝুলিতে। টানা পঞ্চম ও সব মিলিয়ে অষ্টমবারের মতো স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন বার্সেলোনার অধিনায়ক।
একইসঙ্গে টানা পিচিচি জয়ের রেকর্ডে মেসি পেছনে ফেলেছেন দুই কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো ও হুগো সানচেজকেও। তারা দুজনেই পাঁচবার করে জিতেছেন পিচিচি ট্রফি।
যদিও মৌসুমটা একেবারেই ভাল যায়নি বার্সেলোনার। লা লিগায় মাত্রই শিরোপা উৎসব করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। হতাশায় শেষ ম্যাচে মাঠেই নামেননি লিও। কোপা দেল রে ছাড়া আর কিছুই দলকে উপহার দিতে পারেননি এবার। তবে শেষটায় একটা সুখবর পেলেন মেসি ভক্তরা। লিগ শিরোপা না জিতলেও লা লিগায় সবচেয়ে বেশি গোলের পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন আর্জেন্টাইন তারকা।
৩৫ ম্যাচে লিগে সবচেয়ে বেশি ৩০টি গোল করেছেন মেসি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে সবচেয়ে বেশি সর্বোচ্চ গোলদাতার ইতিহাসেও নতুন করে নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন।
এর আগে বুন্দেসলিগায় জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার সাতবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। যদিও এবার ২৯ ম্যাচেই ৪১ গোল করে রেকর্ড গড়েছেন পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কি।
লা লিগায় এবার মেসির পরেই ২৩টি করে গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও সেভিয়ার জেরোর্ডো মোরেনো। শুধু গোল করা নয়। বলের যোগানেও এ মৌসুমে সবার ওপরে মেসি। সর্বোচ্চ ৯টি গোলের যোগানদাতা যে তিনিই।
এ নিয়ে নবমবারের মতো কমপক্ষে ৩০ গোল করে আসর শেষ করেছেন আর্জেন্টাইন তারকা। সেইসঙ্গে এবারও মেসি আছেন ব্যালন ডি-অর তালিকার দ্বিতীয় নাম্বারেই। তাই শত কষ্টের মাঝে হলেও এ পরিসংখ্যানগুলোই মেসি ভক্তদের যোগাবে নতুন করে জেগে ওঠার অনুপ্রেরণা।
>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ! > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…
নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…
*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…
নিজস্ব প্রতিবেদক সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…
> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…
নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…
নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…