ঘটনা প্রবাহ

খানসামা খাদ্য গুদামে ৬৫১ বস্তা চাল আত্মসাতের চেষ্টায় জড়িত ওসি এলএসডি প্রত্যাহার

  • 11:03 am - May 24, 2021

লায়ন ইসলাম ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার খাদ্য গুদাম হতে প্রায় ২০ মেট্রিক টন চাল আত্মসাতের চেষ্টায় সম্পৃক্ত খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) এদিব মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।

গত ২৩ মে রবিবার বিকেলে খানসামা খাদ্য গুদামে চাল আত্মসাত করার চেষ্টার বিষয়টি স্থানীয় সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামকে অবগত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে খাদ্য গুদাম সিলগালা করে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরে সন্ধ্যার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সাইফুল ইসলাম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের সমন্বয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাসকে প্রধান করে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল ইসলাম, খানসামা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ মাহমুদ,

পাকেরহাট ওসি এলএসডি সৌমিত্র বসাককে নিয়ে গঠিত তদন্ত কমিটি ঘন্টাব্যাপী তদন্ত করে প্রাথমিক পর্যায়ে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ওসি এলএসডি এদিব মাহমুদকে প্রত্যাহার করে পাকেরহাট ওসি এলএসডি সৌমিত্র বসাককে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

তদন্ত কমিটি সূত্রে জানা যায, সরকারীভাবে ৪০ টাকা কেজি দরে চলমান চাল সংগ্রহ অভিযানে প্রায় ২০ মেট্রিক টন চাল গুদামে সংগ্রহ না করেই বিল উত্তোলনের সকল প্রস্তুতি সম্পন্ন করে। যার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। পরে ইউএনও ও সাংবাদিকদের তৎপরতায় অর্থ আত্মসাতের চেষ্টা বিফলে যায়।

এ বিষয়ে উপজেলা চাল ও ধান সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় খাদ্য গুদাম সিলগালা করা হয়। এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্তে খানসামা ওসি এলএসডি এদিব মাহমুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের চেষ্টায় জড়িত থাকায় তাকে প্রত্যাহার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au