ঘটনা প্রবাহ

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই বন্ধুর

  • 8:46 pm - May 19, 2021

সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা গোলাপনগর সড়কের বাঁকাপোল নামক এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ময়নাল হক মিল্টন (২৫) ও সাকিবুর রহমান শাকিব (২১) নামে দুই যুবক নিহত হয়েছেন ও আহত হয়েছেন পল্লব হোসেন (১৫) ও অনিক (১৮) ২ জন।

১৯ মে বুধবার বিকেলে ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল সংলগ্ন এ দুর্ঘটনায় নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ,কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের সেনেটারী ব্যবসায়ী মোঃ মমিনুল হকের ২য় পুত্র মইনুল হক মিল্টন (২৬) সে গত জানুয়ারি মাসে মালদ্বীপ থেকে দেশে ফিরেছে।

সে ২০১৪ সালে কুচিয়ামোরা কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হন। এ তথ্য টি নিশ্চিত করেছেন মাদ্রাসার মুহতামিম হাফেজ রুহুল আমিন । দ্বিতীয় জন হলেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামের মোহাম্মদ আলম মালিথার একমাত্র পুত্র সাকিবুর রহমান শাকিব (২১) সে চররুপপুর জয়নুদ্দিন মাদ্রাসা থেকে পাশ করেছে ২০১৮ সালে।

এলাকাবাসী সূত্রে জানা যায় বিকালে গোলাপ নগর থেকে ভেড়ামারা যাওয়ার সময় মিল্টনের মোটর সাইকেলের সাথে ও অপর মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয ভেড়ামারা গোলাপনগর সড়কের বাঁকাপোল নামক এলাকায় । এতে দুই মোটর সাইকেলে থাকা চালকসহ চার ছিটকিয়ে রাস্তার মধ্য পড়ে এবং দুর্ঘটনায় মোটর সাইকেল দুইটি দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়দের সহায়তায় তাদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মইনুল হক মিল্টন কে মৃত ঘোষণা করেন এবং সাকিবুর রহমান সাকিব (২১),পল্লব হোসেন (১৫) ও অনিক(১৮) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া যাওয়ার পথে সাকিবুর রহমান সাকিব (২১) মৃত্যুবরণ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত পল্লব হোসেন(১৫) ও অনিক (১৮) কে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। দুই মোটরসাইকেলের গতি ছিল বেপরোয়া। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুই বন্ধুর মৃত্যুতে গোলাপ নগর এলাকায় শোকের ছায়া নেমে আসে এলাকাবাসীর শোকে বিহ্বল হয়ে যান।সাকিবুর রহমান শাকিব (২১) ১৯ তারিখ রাত ১১:৩০ মিনিট এ ফকিরাবাদ গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। এবং মইনুল হক মিল্টন (২৬) কে ২০ তারিখ সকাল দশটায় গোলাপনগর বাজারপাড়া জামে মসজিদে জানাজা শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে।

নিহতের ঘটনায় ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মোকারিমপুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব আব্দুস সামাদ মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন গোলাপনগর স্টুডেন্ট এসোসিয়েশনের মোহাম্মদ রওনক ইসলাম,মো রেজাউর রহমান তনু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au