রাজনীতি

করোনায় সেই রানা প্লাজার মালিকের মৃত্যু

  • 11:31 am - June 04, 2020
করোনায় সেই রানা প্লাজার মালিকের মৃত্যু

ঢাকা: প্রায় ৭ বছর আগে ঢাকার অদূরে সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে সাভারে নিজ বাসায় তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে পাওয়া ফলাফলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। কিন্তু এর আগেই ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা।

তিনি জানান, আব্দুল খালেক কোভিড-১৯ আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কয়েক দিন আগে করোনা ভাইরাস পরীক্ষায় রানার বাবা খালেকের করোনা পজেটিভ আসে।

বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আব্দুল খালেকের মেয়ে রওশনারা বলেন, ‘গত রবিবার বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য উনাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু কিন্তু কোভিড-১৯ কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উনাকে ভর্তি নেয়নি। পরে বাসায় রেখে উনার চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ সকালে আমরা জানতে পারি উনি করোনা পজেটিভ, কিন্তু তার আগেই ভোরে তিনি মারা যান।’

এ নিয়ে সাভার উপজেলায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ৯ জনে দাঁড়ালো।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় পোশাক শ্রমিকসহ সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন কয়েক হাজার মানুষ। তাদের বেশিরভাগই ছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।

ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি আব্দুল খালেক দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au