আন্তর্জাতিক

কাবুলের স্কুলে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৫৫

  • 5:42 am - May 09, 2021

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বালিকা বিদ্যালয়ে (গার্লস স্কুল) গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ৫৫ জনের প্রাণহানি হয়েছে, যার বেশিরভাগই ওই স্কুলের শিক্ষার্থী। এছাড়া শিক্ষার্থীসহ আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (৮ মে) বিকেলে কাবুলের শিয়া অধ্যুষিত একটি এলাকায় ওই গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট এ ঘটনায় তালেবানকেই দায়ী করছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, কাবুলের সায়েদ উল সুহাদা নামের একটি স্কুলে শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্কুলটাইম শেষে শিক্ষার্থীরা যখন বেরিয়ে আসছিলেন তখন এ বোমা হামলা চালানো হয়।

এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং আরও অর্ধ শতাধিক আহত হয়েছে। তবে স্কুলে বিস্ফোরণের উদ্দেশ্য কিংবা কারণ জানাতে পারেননি তিনি। তবে সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা ৪০ বলা হলেও রয়টার্স ও গার্ডিয়ানসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অন্তত ৫২ জন নিহতের খবর দিয়েছে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগীর নাজারি গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণে আহত অন্তত ৪৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সায়েদ উল সুহাদা নামের ওই স্কুলে বালক ও বালিকা মিলে তিন শিফটে ক্লাস চলে। এর মধ্যে দ্বিতীয় শিফটে ক্লাস চলে মেয়েদের। নাজিবা আরিয়ান নামে শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করে বলেন, হতাহতদের মধ্যে অধিকাংশই স্কুলছাত্রী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au