খেলাধুলা

ফের সুযোগ হাতছাড়া করলো বার্সেলোনা

  • 5:40 am - May 09, 2021

স্প্যানিশ লা লিগার মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সাবেক দুই চ্যাম্পিয়নের মহারণ। যে লড়াইকে লিগ মীমাংসার ম্যাচ হিসেবেও ভেবেছিলেন কেউ কেউ। কিন্তু বাস্তবতা যে বড্ড কঠিন। এমনই ম্যাচে ধাক্কা খেল দুই দলই। গোলই উপহার দিতে পারল না ন্যু ক্যাম্পের বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ হাইভোল্টেজ ম্যাচটা। যাতে পয়েন্ট ভাগাভাগি করে এখন এক ও দুইয়ে অবস্থান করছে দল দুটি।

তবে লিগ টেবিলের শীর্ষ ও তৃতীয় দলের নিষ্ফলা লড়াইয়ে লাভ হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। দুই দলকে টপকে লিগ টেবিলের শীর্ষে ওঠার সূবর্ণ সুযোগ তৈরি হলো জিনেদিন জিদানের শিষ্যদের সামনে। শনিবার রাতের এ মহারণ গোলশূন্য ড্র হওয়ায় শিরোপা দৌড়ে চলে এলো চারে থাকা সেভিয়াও। সবমিলিয়ে এবারের লা লিগার রোমাঞ্চ বৃহস্পতি তুঙ্গে।

তবে আক্ষরিক অর্থে বড় ক্ষতি হয়েছে বার্সেলোনার। ঘরের মাঠে পয়েন্ট হাতছাড়া হলো তাদের। খুব বেশি ক্ষতি না হলেও একেবারে মন্দ হয়নি অ্যাতলেটিকো মাদ্রিদেরও। বার্সার মাঠে গিয়ে পয়েন্ট পাওয়াটা ইতিবাচকই বটে। যার ফলে ৩৫ ম্যাচে ৭৭ নিয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে মাদ্রিদ জায়ান্টরা। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে উঠে এসেছে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল ৭৪ পয়েন্ট নিয়ে নেমেছে তিনে। আর সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৭০।

ন্যু ক্যাম্পে মহারণটা ম্যাচের শুরু থেকেই উত্তাপ ছড়িয়েছে। আক্রমণ পাল্টা-আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু গোলমুখ খুলতে পারল না কেউই। সুযোগ এসেছিল দুই দলের সামনেই। সব আয়োজন ব্যর্থ হয়ে যায় দুই গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে। মেসি-সুয়ারেজরা ‍দুই একবার ঝলক দেখালেও খুঁজে পাননি জালের ঠিকানা। ম্যাচের ৭১ মিনিটে অবশ্য জালে বল পাঠিয়েছিল বার্সেলোনা। জর্দি আলবার ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো আরাহো।

কিন্তু গোলটা বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে। ম্যাচের বাকি সময়ে বার্সাকে চেপে ধরে অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রবল আক্রমণ করলেও লক্ষ্যে সফল হয়নি তারা। ম্যাচটাও তাই হলো নিষ্ফলা। তবুও এই ম্যাচের মধ্যমণি ছিলেন লুইস সুয়ারেজ। গত মৌসুমেও যিনি ছিলেন বার্সেলোনার স্ট্রাইকার। আর এই মৌসুমে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের। এদিন ‘ঘরে’ ফিরলেও সেটা শত্রুবেশে। এই শত্রুতার মাঝেও মাঠে পুরনো সতীর্থ ও বন্ধুদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুয়ারেজ। যা ছাপিয়ে যায় কাঙ্ক্ষিত জয়-পরাজয়কেও।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au