আন্তর্জাতিক

মমতার মন্ত্রিসভার শপথ সোমবার

  • 7:48 am - May 08, 2021

নতুন সময় ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন আগামী সোমবার। তবে কোভিড সংক্রমণের জন্য শপথ অনুষ্ঠান হবে সংক্ষিপ্ত। মমতার শপথ গ্রহণেও কড়াকড়িভাবে কোভিড স্বাস্থ্যবিধি মানা হয়েছিল। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১০ মে) সকাল ১১টায় রাজভবনে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

গত বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যদের ওই দিন শপথ গ্রহণ হয়নি। বাকি মন্ত্রীদের রোববার শপথ নেওয়ার কথা ছিল। তবে রাজভবন সূত্রে জানা গেছে, রোববার নয় মমতার মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন। ওই দিন বেলা ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। শপথ নেবেন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা। এবার কোভিডের কারণে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান জাকজমক পূর্ণ হবে না বলে রাজভবন সূত্রে জানা গেছে। কোভিড বিধি মেনেই সমস্ত অনুষ্ঠান হবে।

জানা গেছে, সোমবার শপথ নেওয়ার পরই মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে। ওই দিন বেলা ৩টা থেকে শুরু হবে বৈঠক। সেখানেই নতুন মন্ত্রীদের কাজ নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।  অন্যদিকে, কারা কারা মমতার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তা এখনও জানানো হয়নি। তৃণমূল সূত্রে জানা গেছে, রাজ্য মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি থাকবে অনেক নতুন মুখও।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au