খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এবি ডি’ ‌ভিলিয়ার্স‌

  • 7:47 am - May 08, 2021

নতুন সময় ডেস্ক : দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনাই এবার হয়তো সত্যি হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফের ফিরতে চলেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি’ ‌ভিলিয়ার্স। অক্টোবর-নভেম্বরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই ফের তাকে দলে ফেরাতে চলেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজেই এবি ডি’ ভিলিয়ার্সকে দলে ফেরানো হতে পারে। দলে ফিরতে পারেন ক্রিস মরিস এবং ইমরান তাহিরও।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন এবিডি। আইপিএল তিনি নিয়মিত খেলছেন। এবারও স্থগিত হওয়ার আগেও তিনি ছিলেন দুর্দান্ত ছন্দে। আইপিএল চলাকালীন মার্ক বাউচারের সঙ্গে তার জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা হয়েছে। তখনই এবি ডি’ ‌ভিলিয়ার্স বলেছিলেন, টুর্নামেন্ট শেষ হলে তিনি সিদ্ধান্ত নেবেন।

এবার তা‌র দলে ফেরা নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ডিরেক্টর তথা সাবেক অধিনায়ক গ্রেম স্মিথ। ক্যারিবিয়ান ক্রিকেট পোডকাস্ট টুইট করে জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি খেলার জন্য দক্ষিণ আফ্রিকা জুন মাসে আসবে বলে জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর গ্রেম স্মিথ। তিনি আরও জানিয়েছেন, এই সিরিজে এবি ডি’ ভিলিয়ার্স, ইমরান তাহির ও ক্রিস মরিসকে খেলতে দেখা যেতে পারে। উল্লেখ্য, ২০১৮ সালে মাত্র ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এবি ডি’ ‌ভিলিয়ার্স।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au