জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি
সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…
শিশুদের অধিকার রক্ষার্থে কাজ করা সংগঠন হেল্প ফর চাইল্ড বিডি রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্রী কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়,বগুড়া জেলার গাবতলী উপজেলায়,কুমিল্লা জেলার কচুয়ায়,মানিকগঞ্জ জেলার কেওয়ারজানী সহ বিভিন্ন স্থানে রমজান মাসব্যাপী এ কার্যক্রম চলছে।
এই কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা ফ্রীতে রমজান মাসব্যাপী কুরআন শিক্ষা করতে পারছে।
এবিষয়ে হেল্প ফর চাইল্ড বিডির কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইয়েদুজ্জামান নূর আলভী বলেন,,দেশের সুবিধাবঞ্চিত শিশুরা কুরআন শিক্ষা থেকে বঞ্চিত। তাই এই রমজান মাস উপলক্ষে আমরা দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্রীতে কুরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আমরা আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা উপকৃত হবে।
এবিষয়ে হেল্প ফর চাইল্ড বিডির কেন্দ্রীয় সেক্রেটারি মুজাহিদ সিফাত বলেন,,পবিত্র মাহে রমজান উপলক্ষে হেল্প ফর চাইল্ড বিডির পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা এই ফ্রী কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি আমাদের এই কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা উপকৃত হবে।
উল্লেখ্য,এই ফ্রী কুরআন শিক্ষা কার্যক্রম মানিকগঞ্জের ঘিওরে পরিচালনা করছেন মোঃ আসিফুর রহমান,বগুড়ায় পরিচালনা করছেন আব্দুল মোমিন,কুমিল্লায় পরিচালনা করছেন নোমান আহমেদ সবুজ ও মানিকগঞ্জের কেওয়ারজানীতে পরিচালনা করছেন আয়েশা মোস্তাফিজ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au