রাজনীতি

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার চেষ্টা

  • 8:27 am - May 04, 2021

নতুন সময় ডেস্ক : করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার চেষ্টা করা হচ্ছে। কারাগার থেকে নির্বাহী আদেশে মুক্তির মতো এবারও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। এরমধ্যে সোমবার থেকে শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে এভার কেয়ারের সিসিইউতে নেয়া হয়।

এরপরই বিদেশ নেয়ার বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, বিষয়টি নিয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। সবশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে।

কোন দেশে চিকিৎসার জন্য নেয়ার পরিকল্পনা করা হচ্ছে তা নির্দিষ্ট করে জানা না গেলেও আবেদনের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধু ডা. জায়মা রহমান সেখানে নিয়ে চিকিৎসা করাতে চান। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে বিশেষ বিমানে করে খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে বলে গুঞ্জন আছে।

এদিকে বিষয়টি স্পর্শকাতর বিবেচনায় এ নিয়ে খালেদা জিয়ার পরিবার ও দলের নেতারা কথা বলতে অপারগতা প্রকাশ করছেন। অন্যদিকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হতে পারে বলেও একটি সূত্রে জানা গেছে। গত ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

২৭ এপ্রিল রাত ৯টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ১৫ এপ্রিল বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করান। এরপর থেকে এখানেই আছেন তিনি।এরমধ্যে অবশ্য তার নানা ধরণের পর পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যেতে হয়েছিল ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দেশে মহামারী শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। পরে দুই দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তখন থেকে গুলশানের বাসাতেই থাকছেন খালেদা জিয়া। তার সঙ্গে বাইরের লোকজনের যোগাযোগ সীমিত।

কেমন আছেন খালেদা জিয়া
তার একজন ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার কারণেই তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। শুরুর দিকে তাঁর ফুসফুসে সামান্য (৭ শতাংশ) সংক্রমণ ছিল। সে সময় তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা ছিল না। সোমবারই তার শ্বাসকষ্ট দেখা দেয়। এদিকে সোমবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকাসংলগ্ন ৩০০ ফিট সড়কের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জাহিদ হোসেন বলেন, তিনি এখন স্থিতিশীল আছেন। সিসিইউতে এখন স্বাভাবিকভাবেই শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। খালেদা জিয়ার শ্বাসকষ্ট কতটা গুরুতর, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘আমার সঙ্গে কয়েক মিনিট আগে সিসিইউতে কথা হয়েছে। আমি কথা বলেছি, তিনিও আমার সঙ্গে কথা বলেছেন।’

জাহিদ হোসেন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, শ্বাসকষ্টের পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আরও কিছু পরীক্ষা করা হচ্ছে। এরপর বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au