আন্তর্জাতিক

মেক্সিকোয় মেট্রোরেল ভেঙে পড়ে নিহত ১৫, আহত ৭০

  • 8:12 am - May 04, 2021

নতুন সময় ডেস্ক : মেক্সিকো সিটিতে মেট্রো ট্রেনের গাড়ি বহনকারী একটি ওভারপাসের একটা অংশ রাস্তায় ধসে পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতের এ দুর্ঘটনায় আরও ৭০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। স্থানীয় চ্যানেল মিলেনিও টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, মেট্রোর ১২টি লাইনের ওভারপাসের অংশটি উপর থেকে ভেঙে নীচে রাস্তায় পড়ে যাচ্ছে।

টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো ওই ভিডিওতে, জরুরী চিকিৎসা কর্মী এবং দমকল বাহিনীকে একত্রে মিলে উদ্ধার কাজে অংশ নিতে দেখা যায়। মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শাইনবাউম বলেছেন, ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং একটি গাড়ি ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে। মেয়র তার টুইটারে আরও বলেন, “দুর্ভাগ্যক্রমে সেখানে এই হতাহতের ঘটনা ঘটেছে এবং আমি কমান্ড সেন্টার স্থাপনে কাজ করছি।”

এর আগে নগরীর বিস্তৃত ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা সংস্থা প্রাথমিকভাবে ১৩ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে বলেই জানিয়েছিল। মেক্সিকো সিটির এই মেট্রোরেলের ১২ লাইন নির্মিত হয়েছিল যখন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবারার্ড মেক্সিকো সিটির মেয়র ছিলেন। টুইটারে ইবারার্ড বলেন, “আজ মেট্রোর সাথে যা ঘটল তা অবশ্যই একটি ভয়াবহ ট্র্যাজেডি। আমি ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছি।”

ঘটনার দ্রুত তদন্তের কথা জানিয়ে তিনি আরও বলেন, “অবশ্যই ঘটনার কারণ তদন্ত করা উচিত এবং এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। আমি পুন:রায় বলি যে, যা যা প্রয়োজন তা করতে সহায়তা করার জন্য আমি কর্তৃপক্ষের সঙ্গে আছি।”

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au