ধর্ম

আল হুদা বালিকা ক্ব‌ওমী মাদরাসায় শিক্ষার্থীদের কোরআন শুরু করা উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

  • 5:39 pm - May 03, 2021

ফুলবাড়ী( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আল হুদা বালিকা ক্ব‌ওমী মাদরাসায় ১৭ জন শিক্ষার্থী মাত্র তিন মাসে পড়াশোনা করে কোরআন শরীফ পড়ার যোগ্যতা অর্জন করায় তাদের হাতে অনুষ্ঠিক ভাবে কোরআন তুলে দিতে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআনের সবক পাঠ দান করেন আসহাবে সুহফা তালিমুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ খাজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমাম আলী আল রেজা, প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আল আমিন বিন আমজাদ,শিক্ষা সচিব মাওলানা নুর মোহাম্মদ, র‌ওজাতুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা বেলাল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদরাসার শিক্ষার্থীদের কোরআন শরীফ দান করেন আবদুল মজিদ মাস্টার ও মোঃ মিলন মাস্টার। কোরআনের সবক শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আল আমিন বিন আমজাদ জানান আল্লাহর অশেষ রহমতে মাত্র তিন মাসের পড়াশোনায় ১৭ জন শিক্ষার্থী কোরআন শরীফ পড়ার যোগ্যতা অর্জন করেছে,অত্র প্রতিষ্ঠানে এতিমদের সম্পুর্ন ফ্রি পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমাম আলী আল রেজা বলে দুনিয়াবি কোন উদ্দেশ্য নয় শুধু আল্লাহ তায়ালাকে রাজী খুশি করার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, এখানে কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি সরকারি সিলেবাস অনুযায়ী জেনারেল শিক্ষারো ব্যবস্থা রয়েছে।

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au