ঘটনা প্রবাহ

নড়াইলের নড়াগাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ! আহত ৩

  • 4:41 pm - May 03, 2021

হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃন ড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পেচিডুমুরীয়া গ্রামে প্রতিবেশী দু’গ্রুপের মাঝে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত তিন জন আহত এবং দু’জনকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। ৩মে (সোমবার) সকালে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হল, ওই গ্রামের মৃত কুশই শেখের ছেলে সুলতান শেখ (৬২), ও সুলতান শেখের ছেলে কদর শেখ (৪০) এবং আহতরা একই গ্রামের মৃত মাহাত্তাব মোল্যার ছেলে জিয়া মোল্যা (৪০) ও তার স্ত্রী শাহানাজ বেগম (২৮) মাহাত্তাব মোল্যার ছেলে মিলন মোল্যার স্ত্রী মীরা বেগম (৩৫)। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থাণীয় ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার দিন অনুমান রাত ৩টার দিকে প্রতিবেশী মৃত কুশই শেখের ছেলে সুলতান শেখ মিলন মোল্যার গোয়াল ঘরে গোপনে গোবর নিতে আসে। রাতে সেহেরী খেতে উঠে মিলনের স্ত্রী মীরা বেগম সুলতান শেখকে দেখে ফেলে এবং সকালে তার যা শাহানাজকে জানায়।

এভাবে ঘটনা ছড়িয়ে পড়লে সুলতান শেখ ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের জিয়া মোল্যা (৪০) ও তার স্ত্রী শাহানাজ বেগম (২৮) মাহাত্তাব মোল্যার ছেলে মিলন মোল্যার স্ত্রী মীরা বেগম (৩৫) আহত করে। পুলিশে খবর দিলে ঘটনা স্থল থেকে সুলতান শেখ, ও সুলতান শেখের ছেলে কদর শেখকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মৃত জাফর মোল্যার ছেলে অলিয়ার রহমান ও মৃত নজিম শেখের ছেলে বোরহান শেখ জানান, জিয়া মোল্যার মাথায় ও পিঠে দেশীয় ভারী অস্ত্রের বেশ কয়েকটি আঘাত রয়েছে এবং আহত মহিলাদের হাতে ফোলা জখম হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সুলতান শেখের স্ত্রী পারুল বেগম (৬০) বলেন, ওরা আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে চোর সাব্যস্ত করায় উনি শুনতে গেলে জিয়া ও তার বৌ ও ভাই বৌ মিলে আমার স্বামীকে মারধর করেছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা সেখানে পৌছে দু’জনকে আটক করে থানায় নিয়ে এসেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au