খেলাধুলা

বাতিল হয়ে গেল কলকাতা-ব্যাঙ্গালোর ম্যাচ

  • 8:47 am - May 03, 2021

নতুন সময় ডেস্ক : বাতিল হয়ে গেল আইপিএলে আজকের কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি। কেকেআর শিবিরে দু’জন করোনায় আক্রান্ত হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। আক্রান্তরা হলেন- স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র। দু’জনেই আপাতত নিভৃতবাসে রয়েছেন।

আজ সোমবার সকাল থেকে কেকেআর শিবিরে করোনা-হানার কথা ভেসে আসছিল। এমনকি ম্যাচ যে বাতিল হয়ে যেতে পারে, সে খবরও শোনা যাচ্ছিল একাধিক দেশি-বিদেশি সংবাদমাধ্যমে। কিন্তু আইপিএল বা কেকেআর, কোনও তরফেই সে খবরের সত্যতা তখনও স্বীকার করা হয়নি। অবশেষে দুপুরের দিকে বিবৃতি পাঠিয়ে খবরের সত্যতা স্বীকার করেন আয়োজকরা।

বিবৃতিতে লেখা হয়েছে, “গত চার দিনে তৃতীয় দফা পরীক্ষার পর বরুণ এবং সন্দীপ করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সবারই কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দু’জনকেই বাকি দলের থেকে আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত দু’জনের স্বাস্থ্য পরীক্ষা করছেন।” টিম কলকাতা ইতিমধ্যেই দৈনিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, বাকি কারও শরীরে সংক্রমণ ছড়িয়েছে কি না তা জানতে রোজ করোনা পরীক্ষা করা হবে।

এদিকে, আজকের ম্যাচটি পিছিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে বিবৃতিতে। তবে এ ম্যাচটি ঠিক কবে আয়োজন করা হবে তা বলা হয়নি। জানা গেছে, সম্প্রতি কাঁধের চোটের স্ক্যান করাতে জৈব সুরক্ষা বলয় ছেড়ে হাসপাতালে গিয়েছিলেন বরুণ। গ্রিন করিডোর দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে সন্দীপ কীভাবে করোনা-আক্রান্ত হলেন তা জানা যায়নি।

এবারের আইপিএল শুরু হওয়ার মাঝপথে এই প্রথম কোনও দলের ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। তবে নিঃসন্দেহে এই ঘটনা জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুলে দিল। একাধিক ক্রিকেটার এর আগে জৈব সুরক্ষা বলয়ের নিরাপত্তা নিয়ে আস্থা প্রকাশ করেছিলেন। এর মধ্যে ছিলেন কেকেআর-এর প্যাট কামিন্সও। কিন্তু বলয় ভেঙে শেষ পর্যন্ত শিবিরে ঢুকে পড়ল ভাইরাস।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি দেখে ইতিমধ্যেই দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার। সোমবার অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলে সে দেশের বোর্ড কর্তা নিক হকলি জানিয়েছেন, ক্রিকেটারদের চার্টার্ড বিমানে দেশে ফেরানোর কোনও পরিকল্পনা আপাতত তাঁদের নেই। হকলি বলেন, “আমরা অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, বিসিসিআই এবং ক্রিকেটারদের সঙ্গে কথা বলছি। নিশ্চিত করতে চাইছি, সবাই ঠিক আছে কি না এবং সম্পূর্ণ তথ্য আমাদের কাছে রয়েছে কি না।”

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au