খেলাধুলা

দুঃসময়ে মালিঙ্গাকে পাশে পাচ্ছেন মাদুশঙ্কা

  • 8:18 am - June 02, 2020
দুঃসময়ে মালিঙ্গাকে পাশে পাচ্ছেন মাদুশঙ্কা

ক্রীড়া ডেস্ক: হ্যাটট্রিকে অভিষেক রাঙিয়ে আলোচলায় এসেছিলেন শেহান মাদুশঙ্কা। কিন্তু এরপর নিজেকে ঠিক পথে রাখতে পারেননি শ্রীলঙ্কান এ পেসার। এরইমধ্যে সগত ২৩ মে ২.৭ গ্রাম কোকেন নিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। শাস্তি হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। তবে এবার তার এ দুঃসময়ে এগিয়ে এসেছেন দেশটির সেরা ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।

সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও মাদুশঙ্কাকে শ্রীলঙ্কা দলের দরকার। সেটা মনে করিয়ে দিয়েছেন মালিঙ্গা, ‘সে একজন প্রতিভাবান বোলার যে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছে। আমিও এমন কিছু করতে পারিনি। ওর সবচেয়ে ভালো দিক হলো, সে দ্রুতগতির, ভালো ফিল্ডার এবং আগ্রাসী টেল এন্ডার। দলে একমাত্র যে ফাস্ট বোলার আছে সে হলো লাহিরু কুমারা। বিশ্বকাপ যদি ২০২২ পর্যন্ত পিছিয়ে যায়, আমাদের উচিত দ্রুত বল করতে পারে এমন কারও মূল্য দেওয়া।’

যে কেউ বড় ধরণের ভুল করতেই পারে। তাই মালিঙ্গা চাইছেন অন্তত একবার মাদুশঙ্কাকে সুযোগ দিতে। ডেইলি নিউজ লঙ্কাকে এ ব্যাপারে মালিঙ্গা বলেছেন, ‘মাদুশঙ্কা হলো এমন বিনিয়োগ যে দেশের জন্য সম্পদ হতে পারে। আমাদের খুঁজে দেখতে হবে কেন সে মাদক নিচ্ছে। হয়তো ব্যাক্তিগত কোনো সমস্যা দূর করার জন্য, কিন্তু এটা তো সেরা উপায় হলো না।’

হিরোইন বহনের দায়ে আপাতত পুলিশ হেফাজতে আছেন মাদুশঙ্কা। আজ তার রিমান্ড শেষ হবে। এরপরই আইনিপ্রক্রিয়া অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মালিঙ্গার দাবি এমন সময়েই সাহায্য দরকার হয় তার, ‘মাদকসেবী এমনিতেই কঠিন সময়ের মধ্য দিয়ে যায় এবং হয়তো মাদক ছেড়ে দেওয়ার কথাও ভাবে। কিন্তু আমাদের সমাজ আর আসক্তি কাজটা কঠিন করে তোলে। আমাদের ওকে পূনর্বাসন করতে হবে এবং সঠিক পথ দেখাতে হবে। ওর বয়স মাত্র ২৫ বছর, হয়তো বাজে বন্ধুদের পাল্লায় পড়েছে।’

নিজে যা বলছেন তা সবাই মানবেন না ভালো করেই জানেন মালিঙ্গা। তারপরও একজন তরুণ পেসারের দুঃসময়ে কিছুতেই দুরে থাকতে চান না তিনি, ‘মাদুশঙ্কাকে দেশের আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। কিন্তু শাস্তি দেওয়ার পাশাপাশি ওকর জন্য সঠিক পথও ঠিক করতে হবে। ওর পরিবার ও বন্ধুকে সাহায্য করতে হবে। হয়তো এই মতের জন্য আমার সমালোচনা হবে, কিন্তু তাও আমার অবস্থান বদলাবে না।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au