খেলাধুলা

পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ম্যানসিটি

  • 7:27 am - April 29, 2021

নতুন সময় ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে পিএসজিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে প্রথমে এগিয়ে গিয়েছিল পিএসজিই। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নিল ব্লুজরা। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। বুধবার (২৮ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পায় ম্যানসিটি।

মার্কুইনহোসের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন কেভিন ডে ব্রুইনে। পরে জয়সূচক করেন রিয়াদ মাহরেজ। দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে পিএসজিকে রুখে দিতে পারলেই ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে ম্যানচেস্টার। ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় পিএসজি। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে ডি মারিয়ার উড়িয়ে মারা বলে বক্সের মধ্যে মাথা লাগিয়ে জালে জড়ান মার্কুইনহোস। এই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে পিএসজি।

বিরতির পর ঘুরে দাঁড়ায় ম্যানসিটি। আর এক গোলে এগিয়ে থাকার সুবাদে রক্ষণাত্মক হয়ে পড়ে পিএসজি। যার ফায়দা নেয় পেপ গার্দিওলার শিষ্যরা, একের পর এক আক্রমণে আদায় করে নেয় জোড়া গোল। ৬৪তম মিনিটের মাথায় সমতা ফেরে ম্যানচেস্টার। এ সময় ডি বক্সের বাইরে থেকে শট নেন কেভিন ডি ব্রুইন। তার নেওয়া শট বক্সের মধ্যে এক ড্রপ খেয়ে জালে আশ্রয় নেয়। পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস বিষয়টি বুঝেই উঠতে পারেননি।

আর ৭১তম মিনিটের মাথায় লিড নেয় সিটি। এ সময় বক্সের সামনে ফ্রি কিক পায় স্কাই ব্লুজরা। ফ্রি কিক নেন রিয়াদ মাহরেজ। তার নেওয়া কিক পিএসজির মানব দেয়ালের ফাঁক গলে বুলট গতিতে জালে আশ্রয় নেয়। গোলরক্ষক নাভাস ঝাপিয়ে পড়েও রুখতে পারেননি বল। পিএসজি ম্যাচের ৭৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়।

এ সময় ইকলে গুনদোগানকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইদ্রিসা গুয়েয়ি। বাকি সময় আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এদিন কিলিয়ান এমবাপে করতে পারেননি তেমন কিছু। পিএসজির সবচেয়ে বড় তারকা নেইমার দারুণ দুটি সুযোগ তৈরি করলেও পাননি সাফল্যের দেখা। আগামী মঙ্গলবার ম্যানসিটির মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে পিএসজি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au