খেলাধুলা

কোহলীদেরকে টপকে আবারও শীর্ষে ধোনির চেন্নাই

  • 7:21 am - April 29, 2021

নতুন সময় ডেস্ক : আইপিএলের ১৪তম আসরে চেন্নাই সুপার কিংসের শুরু হয়েছিল বড় হার দিয়ে। দিল্লি ক্যাপিটালসের কাছে সেই হারের পর রীতিমত অপ্রতিরোধ্য ধোনিরা। এবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে তারা। তাতে কোহলীর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টপকে শীর্ষে ফিরলো ধোনির চেন্নাই।

আজ (বুধবার) ডেভিড ওয়ার্নারদের ৭ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। তাতে বেঙ্গালুরু-চেন্নাইর সমান ১০ পয়েন্ট, নেট রান রেট ব্যবধান এগিয়ে চেন্নাই। আর হায়দরাবাদ ২ পয়েন্ট নিয়ে আছে সবার শেষে। ১৭২ রানের টার্গেটে নেমে রুতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসির ওপেনিং জুটির শতরান জয়ের পথ সহজ করে দেয়। ১৩ ওভারে ১২৯ রানের ওপেনিং জুটি গড়েন তারা। ৪৪ বলে ১২ বাউন্ডারিতে ৭৫ রান করে রিতুরাজ রশিদ খানের শিকার হলে ভাঙে এই জুটি।

এরপর ১৫তম ওভারে টানা দুই বলে মঈন আলি (৮ বলে ১৫) আর হাফসেঞ্চুরিয়ান ফাফ ডু প্লেসিকে (৩৮ বলে ৬ চার, এক ছক্কায় ৫৬) সাজঘরের পথ দেখান আফগান লেগস্পিনার রশিদ খান। ১৯ রানে চেন্নাইয়ের তিন উইকেট নিয়ে ছন্দপতন ঘটায় হায়দরাবাদ। তবে তা সহজ জয়ে বাধা হতে পারেনি। সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজার ২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৮.৩ ওভারে ৩ উইকেটে ১৭৩ রান করে তিনবারের চ্যাম্পিয়নরা।

জাদেজা ৬ বলে ৭ আর রায়না ১৫ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের পতন হওয়া তিনটি উইকেটই ৩৬ রান খরচায় নেন রশিদ খান। এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় আবারও জ্বলে উঠলেন হায়দরাবাদের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। চেন্নাইয়ের বিপক্ষে ওয়ার্নার ও মনিশ পান্ডের হাফ সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পায় হায়দরাবাদ।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। দলীয় ২২ রানে জনি বেয়ারস্টো (৭) আউট হওয়ার পর ওয়ার্নার ও মনিশ শতাধিক রানের জুটি গড়েন। যদিও রানের গতি তেমন ছিল না। ৫০ বলে হাফ সেঞ্চুরি করেন ওয়ার্নার, তার আগে ৩৫ বলে ফিফটি উদযাপন করেন মনিশ। ১৮তম ওভারে ওয়ার্নারকে ফিরিয়ে ১০৬ রানের জুটি ভাঙেন লুঙ্গি এনগিডি। একই ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার ফেরান ইনিংস সেরা পারফর্মার মনিশকেও। ৫৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৫৭ রান করেন ওয়ার্নার।

আর মনিশ ৪৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৬১ রান করেন। এরপর শেষ ১৩ বলে স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করেন উইলিয়ামসন। কেদার যাদব ছিলেন অন্য প্রান্তে। কিউই ব্যাটসম্যান ১৯তম ওভারে তিন চার ও একটি ছয় হাঁকান, আসে ২০ রান। শেষ দুই বলে কেদার একটি চার ও ছয় মারেন। ১০ বলে ২৬ রানে উইলিয়ামসন আর কেদার ৪ বল খেলে ১২ রানে অপরাজিত ছিলেন। চেন্নাই বোলারদের মধ্যে ২ উইকেট নেয়া পেসার লুঙ্গি এনগিডি ৪ ওভারে খরচ করেন ৩৫ রান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au