খেলাধুলা

মোমিনুলের শতক, দ্বিশতকে চোখ শান্তর

  • 7:37 am - April 22, 2021

ক্যান্ডি টেস্টের প্রথম দিনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। গতকালই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন শান্ত। আজ দ্বিতীয় দিনে সেই পথে হেঁটে সেঞ্চুরি পেয়েছেন মোমিনুলও। ধনঞ্জয়া ডি সিলভাকে চার মেরে নিজের ১১তম শতক পূর্ণ করেন টাইগার ক্যাপ্টেন। যাতে পৌনে চারশ ছাড়িয়েছে বাংলাদেশের স্কোর। ১১১তম ওভারের পঞ্চম বলে ডি সিলভাকে কাট করে চার আদায় করেন মোমিনুল হক সৌরভ।

পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। নিজের ১১তম শতকটি পেতে মোমিনুলকে মোকাবেলা করতে হয়েছে ২২৫টি বল, যার মধ্যে ৯টিকে পাঠিয়েছেন বাউন্ডারিতে। অন্যপ্রান্তে থাকা নাজমুল হোসাইন শান্তও পূরণ করেছেন নিজের ক্যারিয়ারের প্রথম দেড়শ রান। ১১৩তম ওভারে সেই ডি সিলভাকেই বাউন্ডারি হাঁকিয়ে ৩৪৫ বল মোকাবেলায় ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন শান্ত। এখন ছুটছেন দ্বিশতকের লক্ষ্যেই।

আজ দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত ১১৮ ওভার খেলা বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ রান। শান্ত ১৫৪ রানে এবং মোমিনুল ১০৭ রানে ক্রিজে আছেন। দুজনের জুটিতে এখন পর্যন্ত ২২৬ রান এসেছে।  এর আগে তামিম ইকবাল ও মোমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে সেশন বাই সেশন ধরে অসাধারণ একটা ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি।

তামিমও পৌঁছে গিয়েছিলেন শতকের একেবারে কাছে। যদিও ব্যক্তিগত ৯০ রানের মাথায় বিশ্ব ফার্নান্দোর বলে আত্মাহুতি দেন স্লিপে ক্যাচ দিয়ে। প্রথম দিনের শুরুতে ওপেনার সাইফ হাসান কোনও রান না করে ফিরলেও বাকি দিনে আর বাজে পরিস্থিতি দেখতে হয়নি বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক।

মুমিনুলও ছিলেন শতকের পথেই। দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটে ৩০২ রান। আজ বৃহস্পতিবার সকালে পাল্লেকেলেতে শান্ত ১২৬ রানে থেকে আর মোমিনুল ৬৪ রানে থেকে টেস্টের দ্বিতীয় দিন শুরু করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au