সস্ত্রীক করোনা টিকার ২য় ডোজ নিলেন বিএনপি নেতা ফারুক
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ২য় ডোজ টিকা গ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং তার স্ত্রী কানিজ ফাতেমা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তারা।
টিকা দেয়ার পর তার এবং তার স্ত্রীর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি বলেও জানিয়েছেন সাবেক এ বিরোধীদলীয় চিফ হুইপ।
এসময় তিনি করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। এবং সবাইকে করোনার টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি ২০২১ প্রথম ডোজ টিকা গ্রহণ করেন তারা।
নতুন সময়/টিআই