জাতীয়

সাব্বিরের বিরুদ্ধে এবার পরিচ্ছন্নতা কর্মীকে পেটানোর অভিযোগ

  • 10:53 am - June 01, 2020
সাব্বিরের বিরুদ্ধে এবার পরিচ্ছন্নতা কর্মীকে পেটানোর অভিযোগ

ক্রীড়া ডেস্ক: আগেও বেশ কয়েকবার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে খবরের শিরোনাম হয়েছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। এরপর অনেকেই ভেবেছিলেন নিজেকে শুধরে নিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। কিন্তু না। এবার তার বিরুদ্ধে অভিযোগ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক পরিচ্ছন্নতা কর্মীকে পেটানোর।

রোববার বিকাল ৫টার দিকে রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকায় নিজের বাড়ির সামনে এ কাণ্ড ঘটান তিনি। পরে পুলিশ গিয়ে তাকে নিবৃত্ত করেন। এর আগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দর্শক পেটানোর অভিযোগে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে বহিষ্কার হয়েছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘ছোট মানুষ তো, দু’একটা চড়-থাপ্পড় মেরেছেন বলে শুনেছি। আমাদের টহল পুলিশ গিয়ে তাকে থামিয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রাও বিষয়টি ফোন করে জানিয়েছেন। সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মিমাংসা করে দিতে চেয়েছেন’ বলেন ওসি।

ঐ ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন, বিকালে সাব্বিরের বাড়ির সামনে ভ্যানে ময়লা তুলছিলেন বাদশা নামের রাসিকের একজন পরিচ্ছন্নকর্মী। ওই সময় সাব্বির গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছিলেন।কিন্তু ভ্যানের কারণে ঢুকতে পারছিলেন না। তিনি বাদশাকে দ্রুত সরতে বলেন। কিন্তু একটু দেরি হওয়ায় জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। এরপর গাড়ি থেকে নেমেই চড়-থাপ্পড় মারতে থাকেন বাদশাকে। সাব্বিরকে না চিনে পরিচ্ছন্নকর্মীও উত্তেজিত হয়ে পড়েন। জড়ো হন আশপাশের মানুষ। তখন সেদিক দিয়ে যাচ্ছিল পুলিশের টহল গাড়ি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এরপর পরিচ্ছন্নকর্মী বাদশা বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের কাছে গিয়ে অভিযোগ দেন। পরে কাউন্সিলর থানার ওসিকে ফোন করে বিষয়টি মিমাংসা করে দিতে চান।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au