রাজনীতি

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি

  • 7:26 pm - April 17, 2021

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি জানিয়েছেন তার চিকিৎসক টিমের প্রধান প্রফেসর ডা. এফএম সিদ্দিকী। তিনি বলেন, করোনার বিষয়টি নিয়ে আগে থেকে কিছুই বলা যায় না।

আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। সেরকম কিছু হলে দ্রুত আমরা হাসপাতালে শিফট করতে পারবো। এখন আমরা দ্বিতীয় সপ্তাহের জটিল সময়টা পার করছি। শনিবার(১৭এপ্রিল) রাত এগারোটার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

ডা. সিদ্দিকী বলেন, কিছুক্ষণ আগে সবাই মিলে ম্যাডামের শারিরীক অবস্থা দেখে এসেছি। ওনার যেটা টেম্পারেচার গত তিন দিন ধরে একটু বেশি ছিল, সেটা শুক্রবার পর্যন্ত ছিল। আমরা সিটিস্ক্যান ও অন্যান্য রিপোর্টগুলো নিয়েও বসেছি। এখন দেখলাম টেম্পারেচারের প্যাটার্নটা কমে এসেছে। শুক্রবার যেমন সন্ধ্যার পর পর্যন্ত জ্বর ছিল।

শনিবার সারাদিন জ্বর আসেনি। সন্ধ্যার পর এসেছে। আমরা এখন মেপে এসেছি সেটা ১০০.০২। তো আমরা যে নতুন অ্যান্টি ভাইরাল ওষুধটা শুরু করেছি, সেটা আজকে তৃতীয় দিন। মনে হচ্ছে যে সেটার ভালো রেজাল্ট পাচ্ছি। আর আমরা ওনার পালস, ব্লাড প্রেসার, রেসপিরেশন চেক করেছি এগুলো ভালো আছে। অক্সিজেন স্যাচুরেশন ওনার সব সময় ৯৭/৯৮ থাকছে। উনি একটু হেঁটেও স্যাচুরেশন ঠিক থাকছে।

তিনি বলেন, মনে রাখতে হবে আজকে নবম দিন। অর্থাৎ আমরা দ্বিতীয় সপ্তাহের জটিল সময়টা পার করছি। কোনো রকমের বিপদ সংকেত যদি আমরা পাই, তাৎক্ষণিক সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে।

কিন্তু আমরা আগেও বলেছি, এখনও বলছি, যে এই পুরো সপ্তাহ না যাওয়া পর্যন্ত আমাদের মধ্যে কোনো শিথিলতা দেখা দেবে না। আমরা প্রথম থেকে যেভাবে ওনাকে ক্লোজ মনিটর করে যাচ্ছিলাম, ঠিক সেভাবে মনিটরিংটা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব।

হাসপাতালে নেওয়া হবে কি-না, জানতে চাইলে তিনি বলেন, যদি মনে করি তাহলে হাসপাতালে খুব দ্রুত শিফট করতে পারবো। কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে নেওয়ার মতো কিছু দেখা যাচ্ছে না। স্ট্যাবল আছেন। সবকিছু মিলিয়ে স্থিতিশীল বলা যায়।

আগের দিনের তুলনায় যদি বলি আজকে সারাদিন জ্বর আসেনি। সন্ধ্যার পরে একটু এসেছে। সারাদিনেতো মনে হচ্ছে একটু ইম্প্রুভমেন্ট আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে এই সময়গুলোতে একটা প্যারামিটার দিয়েই কিন্তু সবকিছু মূল্যায়ন করা যাবে না।

তিনি আরো বলেন, সিটিস্ক্যান রিপোর্টে আমরা পেয়েছি, যে খুব ন্যূনতম ইনভলবমেন্ট আছে, খুবই কম। আপনারা জানেন, আমরা সবাই করোনা রোগীর চিকিৎসার সঙ্গে জড়িত। গত একবছর ধরে শত শত রোগী দেখেছি।

আমরা দেখেছি, যে প্রথম সপ্তাহ শেষে প্রায় ৩০ থেকে ৬০ ভাগ ইনভলব হয়ে যায়। রোগী কিছু বোঝার আগেই সিরিয়াস ইনভলবমেন্ট হয়ে যায়। সেই তুলনায় আমরা বলতে পারি, ওই ধরণের ইনভলবমেন্টতো নাই, খুব ন্যূনতম। তারপরও এটাকে আমি পার্সেন্ট হিসেবে বলতে চাই না।

ডা. সিদ্দিকী বলেন, তিনি যখন গত বছর মার্চ মাসে বঙ্গবন্ধু মেডিক্যাল থেকে বাসায় আসলেন, তখন ওনার মারাত্মক ক্ষুধামন্দা ভাব ছিল, ডায়াবেটিস ও শরীরের ব্যথাও অনিয়ন্ত্রিত ছিল। কিন্তু আমরা টেকওভার করার পরে একমাসের মধ্যে ওনার হেপেটাইট ফিরে এসেছিল।

ব্লাড সুগার যেটা ১১ এর ওপরে ছিল, সেটা আমরা চিকিৎসা করে ৮ এর ঘরে নিয়ে এসেছিলাম। সে কারণে করোনা আক্রান্ত হওয়ার পরও ওনাকে মোটামুটিভাবে ভালো অবস্থায় দেখতে পাচ্ছি। কিন্তু এটাকেই সবকিছু শেষ বলতে চাই না।

আমাদের অভিজ্ঞতা বলে করোনা রোগী একবার ভালো হয়ে যায়। অনেক সময় ডিসচার্জ নিয়ে বাসায় যেয়ে খারাপ হয়ে গেছে। কাজেই আমাদের সবগুলো অভিজ্ঞতা মনে রেখেই ওনার চিকিৎসা করতে হবে।

ফুসফুসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অক্সিজেন স্যাচুরেশন যখন শুনবেন ৯৭/৯৮ এবং সেটা হাঁটাচলার পরেও ঠিক থাকে, তখন বুঝবেন ফুসফুসের দিক থেকে উনি ভাল আছেন।

মানসিকভাবে তিনি খুবই শক্ত আছেন। একটু আগেও তিনি বলেছেন-টেলিভিশনে দেখেন যে দলের সিনিয়র নেতারা কথা বলেন, কিন্তু মাস্ক পরেন না। তিনি বলেন যে ওরা মাস্ক পরে না। মাস্ক গলায় ঝুলিয়ে  কথা বলে। এটা কেমন কথা। মাস্ক যদি পরে সবার সঠিকভাবে পরা উচিত।

এর আগে চিকিৎসক টিম রাত সোয়া ৯টায় খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন এবং এগারোটার দিকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au