ঘটনা প্রবাহ

ফুলবাড়ী টিএম হেলথ কেয়ারে বজ্রপাত প্রায় ৫০ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি

  • 8:19 am - April 09, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলববাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টার নামে একটি স্বাস্থ্য কেন্দ্রে বজ্রপাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এঘটনায় ওই স্বাস্থ্য কেন্দ্রের প্যাথলজি’র যন্ত্রাংশ পুড়ে প্রায় ৫০ লক্ষ্য টাকার ক্ষতি সাধন হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভিমলপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় আচমকা টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টারে বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে আগুন লেগে ওই স্বাস্থ্য কেন্দ্রের নিচ তলায় প্যাথলজি ইউনিটের ২টি রুমের ৩টি এসি ,১টি ফ্রিজ , ৪টি কম্পিউটার,২টি প্রিন্টার মেশিন,১টি ডিজিটাল আলট্রা সাউন্ড,

১টি ডিজিটাল এক্সে মেশিন,১টি এনালাইজার,১টি সেল কাউন্টার ও ক্যামিকেলসহ প্যাথলজি পরীক্ষার সকল যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়। তাতখনিক স্বাস্থ্য কেন্দ্র কতৃপক্ষ রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মিরা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন ৷

ফুলববাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাষ্টার মো: সোহেল রানা জানান, বজ্রপাতের কারনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে রাত ১০টা ৫০মি থেকে ১১টা ৫০মি পর্যন্ত ফায়ার সার্ভিস টিম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এখোনো ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছেনা, তদন্ত সাপেক্ষে জানাযাবে।

টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টারে ব্যাবস্থ্যাপনা পরিচালক প্রকৌশলী মো:মোশারফ হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অগ্নিকান্ডে প্যাথলজি ইউনিটের যন্ত্রাংশ গুলো পুড়ে গেছে,তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক প্রায় ৫০ লক্ষ্য টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au